‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

মেহেরপুরের গাংনীতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাপাড়ার বাসিন্দা রজব আলীর ছেলে আক্কাস আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু এবং একটি চিরকুট দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি গাংনী থানা পুলিশকে জানান। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি, রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’ আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ৬ মাস ধরে মোল্লাপাড়ার কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। বুধবার জমির কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস

‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

মেহেরপুরের গাংনীতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাপাড়ার বাসিন্দা রজব আলীর ছেলে আক্কাস আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু এবং একটি চিরকুট দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি গাংনী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি, রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’

আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ৬ মাস ধরে মোল্লাপাড়ার কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। বুধবার জমির কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বাড়ির সিঁড়ির নিচে ককটেল সদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow