দল থেকে ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি

সাভারের আশুলিয়ায় অডিও কলে নারীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলা মোখলেছুর রহমান খান নামে এক নেতাকে দলীয় পদসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২৭ মার্চ) আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞপ্তি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। বহিষ্কার হওয়া মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি, বিতর্কিত কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল। এছাড়াও তাকে দলীয় সব কার্যক্রম থেকেও অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য, চলতি সপ্তাহে এক নারীর সঙ্গে অডিও কলে অশালীন ভাষায় গালাগালি করেন ইলিয়াস শাহী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএ

দল থেকে ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি
সাভারের আশুলিয়ায় অডিও কলে নারীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলা মোখলেছুর রহমান খান নামে এক নেতাকে দলীয় পদসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২৭ মার্চ) আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞপ্তি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। বহিষ্কার হওয়া মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি, বিতর্কিত কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল। এছাড়াও তাকে দলীয় সব কার্যক্রম থেকেও অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য, চলতি সপ্তাহে এক নারীর সঙ্গে অডিও কলে অশালীন ভাষায় গালাগালি করেন ইলিয়াস শাহী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow