দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নিয়ে কী বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেসব জায়গা থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে ভোট হওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত করেন তিনি।  স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে- এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা না দিলেও মির্জা ফখরুল বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া (ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস)। ইউনিয়ন, উপজেলা- সবার ক্ষেত্রেই মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’  দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামতের সুযোগ নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত রয়েছে। বিষয়টি সংসদের প্রথম অধিবেশনেই নির্ধারিত হবে (ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্ল

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নিয়ে কী বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেসব জায়গা থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে ভোট হওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত করেন তিনি। 

স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে- এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা না দিলেও মির্জা ফখরুল বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া (ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস)। ইউনিয়ন, উপজেলা- সবার ক্ষেত্রেই মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামতের সুযোগ নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত রয়েছে। বিষয়টি সংসদের প্রথম অধিবেশনেই নির্ধারিত হবে (ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট)।’ 

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তার পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্ব পালন করলে জনগণ আরও ভালো সেবা পাবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতেই এই পরিবর্তন আনা হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow