দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক গ্রেফতার

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার মুখে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে, শনিবার (১১ জুলাই) রাতে কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র একজন পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন

দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক গ্রেফতার

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার মুখে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে, শনিবার (১১ জুলাই) রাতে কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র একজন পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার পর শনিবার (১১ জুলাই) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

মামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর শনিবার রাতেই দেবিদ্বার থানা-পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেন।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে কুমিল্লা আদালতে পাঠানো হবে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow