দাঁড়িয়ে থাকা ৩ বাস একসঙ্গে অগ্নিকাণ্ড

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা পরিত্যক্ত তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় বাসিন্দা, চালক ও হেলপাররা জানান, রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরে যাতায়াত রয়েছে। এসব পরিত্যক্ত বাসের ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে। তবে এই বাসগুলো দীর্ঘদিন ধরে কোন রুটে চলাচল করছে না।  কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এগুলো রয়েল পরিবহন নামের একটি পরিবহন সংস্থার বাস। তবে আগুন লাগার পর তথ্য সংগ্রহে

দাঁড়িয়ে থাকা ৩ বাস একসঙ্গে অগ্নিকাণ্ড

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা পরিত্যক্ত তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দা, চালক ও হেলপাররা জানান, রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরে যাতায়াত রয়েছে। এসব পরিত্যক্ত বাসের ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে। তবে এই বাসগুলো দীর্ঘদিন ধরে কোন রুটে চলাচল করছে না। 

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এগুলো রয়েল পরিবহন নামের একটি পরিবহন সংস্থার বাস। তবে আগুন লাগার পর তথ্য সংগ্রহের জন্য রয়েল কাউন্টারে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। তদন্তে উঠে আসবে বাসে আগুন লাগার প্রকৃত কারণ।'

মো. ইদ্রিস আরও বলেন, বাস টার্মিনালের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে এই বাসগুলো প্রায় দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটি বাসের গায়ে রয়েল পরিবহনের স্টিকার লাগানো থাকলেও বাকি দুটোতে নেই, কিন্তু জানা গেছে এই তিনটি বাস ই রয়েল পরিবহন সংস্থার। যেহেতু এসব বাসে কোন মেরামত কাজ চলছিল না সুতরাং এখানে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা পরিদর্শন করেন। তবে রয়েল পরিবহনের কাউন্টারটি তালাবদ্ধ থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow