দাওরায়ে হাদিসের ফল প্রকাশ মঙ্গলবার, দেখবেন যেভাবে
বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়ার ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় ফলাফল প্রকাশ করা হবে।
বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডটির চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্য, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত থাকবেন।
অনলাইনে ফল দেখার নিয়ম
হাইআ কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা আল-হাইআতুল উলয়ার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ব্যক্তিগত ফল দেখতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মাদ্রাসার ফলও অনলাইনে পাওয়া যাবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ : মাদ্রাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে পুরো মাদ্রাসার ফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
বোর্ড অ্যাডমিন : বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে তাদের অধীনে থাকা সব মাদ্রাসার

বোর্ড অ্যাডমিন : বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে তাদের অধীনে থাকা সব মাদ্রাসার ফল দেখা ও প্রিন্ট করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সকাল ৯টায় সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়। এ বছর ২৫৯টি কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।