দাদার পেছন পেছন দোকানে যাচ্ছিল শিশুটি, প্রাণ গেল নালার স্রোতে ভেসে
চট্টগ্রামের রাউজানে টানা বৃষ্টিতে নালায় তৈরি হওয়া স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামের এক শিশু মারা গেছে। শিশুটি তার দাদার পেছন পেছন পাশের একটি দোকানে যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ পারভেজের সন্তান। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছনে পেছনে একটি দোকানে যাচ্ছিল। পথে সড়কের পাশে পানি চলাচলের নালার কাছে পৌঁছালে টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট প্রবল স্রোতে পড়ে যায় সে এবং কিছু দূর ভেসে যায়। পরে স্থানীয় এক সিএনজি অটোরিকশাচালিত শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন বান্দরবানে পাহাড়ধসে বাবা-মা-সন্তানসহ নিহত ৫ ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার দাদার সঙ্গে দোকানে যাচ্ছিল। বৃষ্টির কারণে নালায় তীব্র স্রোত থাকায় সে পড়ে গিয়ে ভেসে যায়। প
চট্টগ্রামের রাউজানে টানা বৃষ্টিতে নালায় তৈরি হওয়া স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামের এক শিশু মারা গেছে। শিশুটি তার দাদার পেছন পেছন পাশের একটি দোকানে যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ পারভেজের সন্তান।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছনে পেছনে একটি দোকানে যাচ্ছিল। পথে সড়কের পাশে পানি চলাচলের নালার কাছে পৌঁছালে টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট প্রবল স্রোতে পড়ে যায় সে এবং কিছু দূর ভেসে যায়।
পরে স্থানীয় এক সিএনজি অটোরিকশাচালিত শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার দাদার সঙ্গে দোকানে যাচ্ছিল। বৃষ্টির কারণে নালায় তীব্র স্রোত থাকায় সে পড়ে গিয়ে ভেসে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত কয়েকদিনের টানা বর্ষণে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নালা-খালে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?
