দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি
প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। ৫টি বিভাগে সর্বোচ্চ পর্যায়ের ‘বন আগুনের’ এ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার মেতেও-ফ্রান্স জানায়, অদ, গার, বুশ-দ্যু-রোন, ভার ও ভক্লুজ বিভাগকে ‘অতি উচ্চ’ দাবানল ঝুঁকির আওতায় রাখা হয়েছে। এছাড়া আরও ৩০টি বিভাগকে ‘উচ্চ’ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, একই সঙ্গে কয়েকটি বিভাগে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে, যা তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দেয়। এদিকে, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। সোমবার ওত-আল্প বিভাগের বোয়া নোয়ার এলাকায় শুরু হওয়া একটি দাবানলে সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। অন্যদিকে, ভার বিভাগের তারাদো থেকে শুরু হয়ে লে আর্ক-সুর-আরজঁ পর্যন্ত ছড়িয়ে পড়া আরেকটি দাবানল প্রায় ২০০ হেক্টর এলাকা পুড়িয়ে দেওয়ার পর
প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। ৫টি বিভাগে সর্বোচ্চ পর্যায়ের ‘বন আগুনের’ এ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার মেতেও-ফ্রান্স জানায়, অদ, গার, বুশ-দ্যু-রোন, ভার ও ভক্লুজ বিভাগকে ‘অতি উচ্চ’ দাবানল ঝুঁকির আওতায় রাখা হয়েছে। এছাড়া আরও ৩০টি বিভাগকে ‘উচ্চ’ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, একই সঙ্গে কয়েকটি বিভাগে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে, যা তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দেয়।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
সোমবার ওত-আল্প বিভাগের বোয়া নোয়ার এলাকায় শুরু হওয়া একটি দাবানলে সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে, ভার বিভাগের তারাদো থেকে শুরু হয়ে লে আর্ক-সুর-আরজঁ পর্যন্ত ছড়িয়ে পড়া আরেকটি দাবানল প্রায় ২০০ হেক্টর এলাকা পুড়িয়ে দেওয়ার পর নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দাবানল-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে এখনো ৩৫০ জন দমকলকর্মী , প্রায় ১০০টি যানবাহন এবং আকাশপথের অগ্নিনির্বাপণ সহায়তা মোতায়েন রয়েছে।
What's Your Reaction?