দাবি আদায়ে সংসদ ও রাজপথে সক্রিয় থাকবে জামায়াত : আযাদ

গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদের পাশাপাশি রাজপথেও জামায়াতে ইসলামীর সক্রিয় ভূমিকা থাকবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।  শনিবার (১৬ মে) ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।  হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে, তাতে সহযোগিতা করবে জামায়াত। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত।’ তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবি বর্তমানে জনগণের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।’  সাম্প্রতিক সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ।

দাবি আদায়ে সংসদ ও রাজপথে সক্রিয় থাকবে জামায়াত : আযাদ

গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদের পাশাপাশি রাজপথেও জামায়াতে ইসলামীর সক্রিয় ভূমিকা থাকবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। 

শনিবার (১৬ মে) ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে, তাতে সহযোগিতা করবে জামায়াত। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত।’

তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবি বর্তমানে জনগণের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।’ 

সাম্প্রতিক সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ। অতিদ্রুত কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়াও সীমান্তে লাগাতার হত্যা ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হত্যাকাণ্ড বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ফরিদপুর অঞ্চলের অন্তর্ভুক্ত পাঁচ জেলার কর্মপরিষদ সদস্যরা এবং আঞ্চলিক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow