দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের আশঙ্কায় পোলট্রি খামারিরা

মুরগির প্যারেন্ট স্টক আমদানিতে শর্তারোপ ও বিধিনিষেধ যুক্ত করে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা–২০২৬-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু এই নীতিমালা চূড়ান্ত হলে দেশের প্রায় ৫০ হাজার কোটি টাকার পোলট্রি শিল্প সীমিত কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাবে। এতে উৎপাদন ব্যাহত এবং ভোক্তা পর্যায়ে ডিম ও মাংসের মূল্যে অস্থিরতা তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।  গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় পোলট্রি নীতিমালা-২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এ নীতিমালার ৫.৮.১.২ অনুচ্ছেদে বলা হয়, কেবল একদিন বয়সী গ্র্যান্ড প্যারেন্ট স্টক এবং একদিনের বাচ্চার সংকট দেখা দিলে ক্ষেত্রবিশেষে প্যারেন্ট স্টক বাচ্চা আমদানি করা যাবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ‘ক্ষেত্রবিশেষ’ বলতে কী বোঝানো হয়েছে, কোন পরিস্থিতিতে সংকট বিবেচিত হবে এবং কোন ধরনের প্যারেন্ট স্টক (ব্রয়লার, লেয়ার, কালার বার্ড) এর আওতায় পড়বে, তা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই। এই অস্পষ্টতাই পোলট্রি শিল্পের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়

দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের আশঙ্কায় পোলট্রি খামারিরা

মুরগির প্যারেন্ট স্টক আমদানিতে শর্তারোপ ও বিধিনিষেধ যুক্ত করে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা–২০২৬-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু এই নীতিমালা চূড়ান্ত হলে দেশের প্রায় ৫০ হাজার কোটি টাকার পোলট্রি শিল্প সীমিত কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাবে। এতে উৎপাদন ব্যাহত এবং ভোক্তা পর্যায়ে ডিম ও মাংসের মূল্যে অস্থিরতা তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। 

গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় পোলট্রি নীতিমালা-২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এ নীতিমালার ৫.৮.১.২ অনুচ্ছেদে বলা হয়, কেবল একদিন বয়সী গ্র্যান্ড প্যারেন্ট স্টক এবং একদিনের বাচ্চার সংকট দেখা দিলে ক্ষেত্রবিশেষে প্যারেন্ট স্টক বাচ্চা আমদানি করা যাবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ‘ক্ষেত্রবিশেষ’ বলতে কী বোঝানো হয়েছে, কোন পরিস্থিতিতে সংকট বিবেচিত হবে এবং কোন ধরনের প্যারেন্ট স্টক (ব্রয়লার, লেয়ার, কালার বার্ড) এর আওতায় পড়বে, তা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই। এই অস্পষ্টতাই পোলট্রি শিল্পের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যেই এ শর্তারোপ করা হয়েছে। তবে, সংশ্লিষ্টদের ভাষ্য, বাস্তব উৎপাদন কাঠামো, বাজারের বিদ্যমান সক্ষমতা এবং পরিবেশ ও রোগবালাই ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় না নিলে ভালো উদ্দেশ্য থেকেও অপ্রত্যাশিত নেতিবাচক ফল আসতে পারে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে বাণিজ্যিকভাবে ব্রয়লার, লেয়ার ও কালার বার্ড উৎপাদন হয়ে থাকে; এর মধ্যে লেয়ার ও কালার বার্ডের প্যারেন্ট স্টক প্রায় সম্পূর্ণভাবে বিদেশ থেকে আমদানিনির্ভর। 

অন্যদিকে, ব্রয়লারের ক্ষেত্রে প্যারেন্ট স্টক উৎপাদনের জন্য প্রাণীসম্পদ অধিদপ্তরে ১৯টি প্রতিষ্ঠান নিবন্ধিত থাকলেও বাস্তবে একই মালিকানার (গ্রুপ অব কোম্পানিজ) একাধিক প্রতিষ্ঠান রয়েছে। আবার নিবন্ধিত অনেক প্যারেন্ট স্টক (জিপি) ফার্ম নিজস্বভাবে উৎপাদন না করে বড় বড় কোম্পানির কাছে ভাড়া দিয়েছে।  

ঘুরেফিরে ওই ৫-৬ টি করপোরেট বড় গ্রুপের হাতেই প্যারেন্ট স্টক ফার্ম (জি পি ফার্ম) কেন্দ্রীভূত হয়ে পড়েছে এবং তারাই চাহিদার সিংহভাগ প্যারেন্ট স্টক বাচ্চা দেশের ব্রিডার ফার্ম গুলোকে সরবরাহ করে। অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে দেশে মাত্র ৫ থেকে ৬টি করপোরেট মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনেই মুরগির প্যারেন্ট স্টক উৎপাদন হচ্ছে।

এই কয়েকটি প্রতিষ্ঠান থেকেই প্যারেন্ট স্টক কিনে দেশের তিন শতাধিক ব্রিডার ফার্ম একদিন বয়সী বাণিজ্যিক বাচ্চা উৎপাদন করে থাকে। ফলে এই সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের কোনো একটিতে রোগবালাই, উৎপাদন বিঘ্ন বা ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিলে এবং উৎপাদন হ্রাস পেলে সারা দেশেই প্যারেন্ট স্টকের মারাত্মক সরবরাহ সংকট তৈরি হতে পারে। আবার যদি এসব প্রতিষ্ঠান তাদের নির্ধারিত দামে প্যারেন্ট স্টক বিক্রি করতে চায়, তাহলে ব্রিডার ফার্মগুলোর সামনে কার্যত কোনো বিকল্প থাকবে না। পাশাপাশি বড় ওই কয়েকটি করপোরেট কোম্পানির সিন্ডিকেট তৈরির সুযোগ থাকবে। এতে হ্যাচারি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য হয়েই ওই বড় কোম্পানির দেওয়া দামেই কিনতে হবে। এমন পরিস্থিতি তৈরি হলে, দেশে মুরগি ও ডিম উৎপাদন হ্রাস পাবে। এতে ভোক্তা ও প্রান্তিক পোলট্রি খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্যারেন্ট স্টক আমদানির প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ। হঠাৎ বা জরুরি প্রয়োজনে প্যারেন্ট স্টক আমদানি করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়ায় সাধারণত ৫-৬ মাস সময় লাগে। আবার এই প্যারেন্ট স্টক বাচ্চা ফার্মে তোলার পরে লালনপালন করে হ্যাচিং ডিম উৎপাদন ও সেই ডিম থেকে একদিন বয়সী বাচ্চা ফুটে বাজারে আসতে সময় লাগবে প্রায় ৭/৮ মাস। সব মিলিয়ে সংকট সৃষ্টি হলে তা সমাধানে দেড় থেকে দুই বছর সময় লাগবে। তাই প্যারেন্ট স্টক বাচ্চা আমদানির পথ সংকুচিত করলে সংকট মোকাবিলা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

খামারিদের প্রশ্ন, যদি সত্যিই দেশে প্যারেন্ট স্টকের উদ্বৃত্ত থাকে, তাহলে একদিন বয়সী বাণিজ্যিক বাচ্চার দাম কেন মাঝেমধ্যে কয়েকগুণ বেড়ে যায়। কোনো কোনো সময় একদিন বয়সী ব্রয়লার বাচ্চার দাম ৬০-৭০ টাকায় পৌঁছেছে। আবার লেয়ার বাচ্চা ১০০ টাকা পর্যন্ত পৌঁছায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের সরবরাহ–সংক্রান্ত পরিসংখ্যান বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না বলেই বাজারে এমন মূল্য অস্থিরতা দেখা দিচ্ছে বলে মনে করছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, দেশে কোন প্রতিষ্ঠান কত পরিমাণ প্যারেন্ট স্টক উৎপাদন করছে, সে বিষয়ে কোনো বাধ্যতামূলক ও স্বচ্ছ রিপোর্টিং ব্যবস্থা নেই। 

এ ছাড়া উৎপাদন, মজুত ও বাজারে সরবরাহের সঠিক ও হালনাগাদ তথ্য ছাড়া কেবল আমদানির পরিসংখ্যানের ওপর ভিত্তি করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ বলে কৃষি অর্থনীতিবিদরা মত দেন।

পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ব্রয়লারের প্যারেন্ট স্টক আমদানি ধারাবাহিকভাবে কমে এসেছে। ২০১৯-২০ অর্থবছরে যেখানে আমদানি ছিল ২৪ লাখ, সেখানে ২০২৩-২৪ অর্থবছরে নেমে এসেছে ১১ লাখে।

প্রাণীসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর ২০২৫ সালে লেয়ার, সোনালি, কালার বার্ড ও ব্রয়লারের প্যারেন্ট স্টক আমদানি হয়েছে ২১ লাখ ৫২ হাজার। এর মধ্যে ব্রয়লারের প্যারেন্ট স্টক আমদানি হয়েছে ১১ লাখ। আর মোট প্যারেন্ট স্টক উৎপাদন হয়েছে ৮২ লাখ। দেশে সক্ষমতা রয়েছে প্রায় ৮৭ লাখ প্যারেন্ট স্টক উৎপাদনের। আর দেশে সব ধরনের মুরগির প্যারেন্ট স্টকের চাহিদা প্রায় ১ কোটি ৪ লাখ। এতে প্যারেন্ট স্টক উৎপাদনের সক্ষমতা যদি ৮৭। এক্ষেত্রে আমদানি করতে হয় প্রায় ১৬ লাখ প্যারেন্ট স্টক। এর মধ্যে ব্রয়লারের প্যারেন্ট স্টক উৎপাদনে ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে।

খামারি, উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, এখনো যেহেতু শতভাগ প্যারেন্ট স্টক উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়নি, তাই আমদানিতে কোনো বিধিনিষেধ দেওয়া উচিত হবে না। প্যারেন্ট স্টক আমদানি উন্মুক্ত রাখাই উচিত। কেননা, দেশে প্রায় ১৬ লাখ প্যারেন্ট স্টক উৎপাদনের সক্ষমতা এখনো তৈরি হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী বলেন, ‘নীতিগত সিদ্ধান্তে খামারিদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে, পোলট্রি শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি খাদ্য নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে যেকোনো সিদ্ধান্তে এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে, খামারিরা সময়মতো এবং ন্যায্য দামে বাচ্চা কিনতে পারছেন।’

সিলেটের অয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসাইন বলেন, ‘আমদানির সুযোগটা রাখা উচিত। এমনটি রাখা না হলে বাচ্চার দাম নিয়ন্ত্রণে রাখা যায় না। হঠাৎ যদি বার্ড ফ্লু বা অন্য কারণে বাচ্চা মারা যায়, তখন কী করবেন? জরুরি মুহূর্তে উদ্যোগ নিয়ে তখন আমদানি করা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘পোলট্রির বাচ্চার দামে স্থিতিশীল রাখা, উৎপাদনের ধারাবাহিকতা ও রোগবালাইয়ের আগাম প্রস্তুতি হিসেবে আমদানির বিষয়টি উন্মুক্ত রাখা উচিত। তবে উন্মুক্ত মানে এটা নয় যে দেশি শিল্পকে ধ্বংস করে বাজার উন্মুক্ত করা। আমরা চাই এখানে ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে।’

এদিকে, সবার জন্য বাচ্চা আমদানি উন্মুক্ত না করে উৎপাদনকারী ও বাজারজাতকারীদের জন্য সীমিত পরিসরে হলেও সুযোগ রাখা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বাচ্চা আমদানিতে কিছুটা কড়াকড়ি থাকা উচিত। সীমিত পরিসরে হলেও ঘাটতি পূরণে আমদানির সুযোগ রাখতে হবে। যারা বাচ্চা উৎপাদন ও বিপণন করে তাদের জন্য প্যারেন্ট স্টকসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো আমদানির সুযোগ রাখতে হবে। নতুন হ্যাচারি বাজারে এলে তারাও এ সুযোগ পাবে। তবে, সবার জন্য উন্মুক্ত রাখা ঠিক হবে না।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ বি এম খালেদুজ্জামান বলেন, ‘সামগ্রিক পোলট্রি খাতের উন্নয়ন যেন হয়, সেই আলোকেই নীতিমালাটির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি বাস্তবায়নে দেশের পোলট্রি খাত আরও সমৃদ্ধ হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow