দারাজে কেনাকাটায় ‘লাস্ট মোমেন্ট সেভিংস’ অফার

ঈদুল ফিতর যতই এগিয়ে আসছে, শেষ মুহূর্তের কেনাকাটা আরও জমজমাট হয়ে উঠেছে। তবে, এরইমধ্যে ঈদ বোনাস অনেকটা খরচ হয়ে যাওয়ায় এই সময়টাতে কেউই এখন আর সবচেয়ে সুন্দর পোশাক কিংবা লেটেস্ট ইলেকট্রনিক গ্যাজেটটির কথা ভাবছেন না। বরং, সাশ্রয়ী দামের ভেতর সর্বোচ্চ উপযোগ বের করে আনাটাই এখন গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে চলমান এক্সক্লুসিভ পেমেন্ট পার্টনার অফারগুলোর মাধ্যমে খুব সহজেই এই কেনাকাটা আরো উপভোগ্য করে তোলা সম্ভব। ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল এবং এফএমসিজি ক্যাটাগরির পণ্যগুলো কেনার সময় চেকআউটের সময় সঠিক পেমেন্ট মেথডটি বাছাই করার মাধ্যমে ক্রেতারা ‘লাস্ট-মোমেন্ট’ সাশ্রয়ের একটি সুযোগ পেতে পারেন। তাই ঈদ মৌসুমের শেষ মুহূর্তের কেনাকাটা এবার হয়ে উঠবে আরও সহজ, আরও সাশ্রয়ী। দারাজের গড়ে তোলা বহুমুখী ফিন্যান্সিয়াল পার্টনারশিপের ব্যবস্থার মাধ্যমেই এই সর্বোচ্চ সাশ্রয়ের বিষয়টি সম্ভব হচ্ছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীরাও বেশ দারুণ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্

দারাজে কেনাকাটায় ‘লাস্ট মোমেন্ট সেভিংস’ অফার

ঈদুল ফিতর যতই এগিয়ে আসছে, শেষ মুহূর্তের কেনাকাটা আরও জমজমাট হয়ে উঠেছে। তবে, এরইমধ্যে ঈদ বোনাস অনেকটা খরচ হয়ে যাওয়ায় এই সময়টাতে কেউই এখন আর সবচেয়ে সুন্দর পোশাক কিংবা লেটেস্ট ইলেকট্রনিক গ্যাজেটটির কথা ভাবছেন না। বরং, সাশ্রয়ী দামের ভেতর সর্বোচ্চ উপযোগ বের করে আনাটাই এখন গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে চলমান এক্সক্লুসিভ পেমেন্ট পার্টনার অফারগুলোর মাধ্যমে খুব সহজেই এই কেনাকাটা আরো উপভোগ্য করে তোলা সম্ভব।

ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল এবং এফএমসিজি ক্যাটাগরির পণ্যগুলো কেনার সময় চেকআউটের সময় সঠিক পেমেন্ট মেথডটি বাছাই করার মাধ্যমে ক্রেতারা ‘লাস্ট-মোমেন্ট’ সাশ্রয়ের একটি সুযোগ পেতে পারেন। তাই ঈদ মৌসুমের শেষ মুহূর্তের কেনাকাটা এবার হয়ে উঠবে আরও সহজ, আরও সাশ্রয়ী।

দারাজের গড়ে তোলা বহুমুখী ফিন্যান্সিয়াল পার্টনারশিপের ব্যবস্থার মাধ্যমেই এই সর্বোচ্চ সাশ্রয়ের বিষয়টি সম্ভব হচ্ছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীরাও বেশ দারুণ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ১০% তাৎক্ষণিক ছাড়, আর নগদ ব্যবহারকারীদের মধ্যে প্রতি একজনের জন্য থাকছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ১০% ক্যাশব্যাকের সুযোগ।

নির্বাচিত ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য ছাড় থাকছে আরও বড় মাত্রায়। দারাজ এবার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ১০% ছাড় বা ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে। সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডধারীরা সর্বোচ্চ ১০% ছাড়ে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অন্যদিকে ঢাকা ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ১০% ছাড় দিচ্ছে, যাতে প্রতি কেনাকাটায় ১০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।

এছাড়া, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি গ্রাহকরা সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ১০% ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি ব্যবহারকারীরা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০% ক্যাশব্যাক পাবেন। মিডল্যান্ড ব্যাংক পিএলসি কার্ডধারীরা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০% ছাড় পেতে পারেন, আর ট্রাস্ট ব্যাংক পিএলসি দিচ্ছে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ১০% ছাড়।

যারা বাসাবাড়ির জন্য বড় ধরনের কেনাকাটার পরিকল্পনা করছেন, তাদের জন্য রয়েছে শিথিলযোগ্য ইএমআই সুবিধা, যা সুদের চাপ ছাড়াই কেনাকাটা সহজ করে। ইবিএল জিপ ইএমআইতে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি ১২ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধাও থাকছে। অন্যদিকে, এনআরবি ব্যাংক ইএমআইতে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৬ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা পাওয়া যাবে।

এসব সরাসরি পেমেন্ট সুবিধার বাইরে দারাজ প্ল্যাটফর্মে রয়েছে আরও একটি স্মার্ট সাশ্রয়ী ইকোসিস্টেম, যেখানে বিভিন্ন অভ্যন্তরীণ সেভিংস সুবিধা একসঙ্গে ব্যবহার করে আরও বেশি সাশ্রয় করা যায়। সর্বোচ্চ সাশ্রয়ী মূল্য পেতে ক্রেতারা প্রথমেই দারাজ অ্যাপের ভাউচার সেন্টার ঘুরে আসতে পারেন। এই সুবিধাগুলো অন্যান্য প্রচলিত প্রোমো কোডের মতো নয়, তাই কেনাকাটার সময় সরাসরি সংগ্রহ করা যায়।

গ্রাহকরা এই প্ল্যাটফর্ম থেকে সেলার ভাউচার কিংবা জনপ্রিয় ভাউচার ম্যাক্স অফার ব্রাউজিংয়ের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহ করতে পারেন। সংগৃহীত ভাউচারগুলো পরবর্তীতে চেকআউটের সময় নিজে থেকেই যোগ হয়ে মূল দাম কমে যায়, এরপর কার্যকর হয় পেমেন্ট পার্টনারের নির্ধারিত ছাড়।

মোট খরচ আরও কমানো যাবে চেকআউট স্ক্রিনে কয়েন অপশন নির্বাচনের মাধ্যমে। এতে ক্রেতারা তাদের জমা হওয়া রিওয়ার্ড কয়েন ব্যবহার করে চূড়ান্ত বিল থেকে সরাসরি ছাড় উপভোগ করতে পারবেন।

এই এক্সক্লুসিভ অফারগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই, বিশেষ করে উচ্চমূল্যের ভাউচার ম্যাক্স অফারগুলোতে সময়সীমা ও পণ্যের সংখ্যা উভয়ই সীমিত থাকে। তাই সঠিক সময়ে সঠিক অফার খেয়াল করাটা গুরুত্বপূর্ণ। ক্রেতাদের দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। কারণ, এই চ্যানেলগুলোতেই ভাউচারের প্রাপ্যতা ও সময়সূচি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হয়।

এবারের ক্যাম্পেইনের আনন্দ আরও বাড়াতে মাস্টারকার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে বাড়তি পুরস্কারের সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ খরচকারী শীর্ষ ১০ জন মাস্টারকার্ড ব্যবহারকারী জিতে নিতে পারেন টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনের মতো প্রিমিয়াম বেশ কিছু পুরস্কার।

দারাজ অ্যাপের ভাউচার সেন্টার থেকে নির্দিষ্ট ভাউচার সংগ্রহ, অর্জিত কয়েন ব্যবহার এবং চেকআউটের সময় সবচেয়ে উপযুক্ত পেমেন্ট পার্টনার নির্বাচন; এই তিনটি কৌশল একসঙ্গে ব্যবহার করলেই ক্রেতারা নিশ্চিতভাবে সাশ্রয়ী কেনাকাটায় ঈদ কেনাকাটায় যোগ করতে পারেন এক পরিপূর্ণতা। দারাজের সঙ্গে ঈদ হোক আরও আনন্দময়, আরও উপভোগ্য।

এএমএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow