দায়িত্ব নিয়েই প্রথমে কী করবেন, জানালেন তামিম

সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পরই অ্যাডহক কমিটির ১১ সদস্যকে নিয়ে সন্ধ্যায় সভার আয়োজন করেন তামিম ইকবাল। সভায় সশরীরে ৬ জন ও অনলাইনে ৫ জন উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তামিমসহ আরো দুই পরিচালক। সেখানে দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজের কথা জানালেন তামিম ইকবাল। মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের দায়িত্বের কথা তুলে ধরলেন তিনি। তামিম বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিকঠাক করা। এরপর যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই প্রক্রিয়ার পথ ধরে শুধু মুখের কথায় নয়, কাজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ফুটিয়ে তোলা।’ তিনি বলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (অ্যাডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’ তিনি আরও বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে

দায়িত্ব নিয়েই প্রথমে কী করবেন, জানালেন তামিম
সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পরই অ্যাডহক কমিটির ১১ সদস্যকে নিয়ে সন্ধ্যায় সভার আয়োজন করেন তামিম ইকবাল। সভায় সশরীরে ৬ জন ও অনলাইনে ৫ জন উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তামিমসহ আরো দুই পরিচালক। সেখানে দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজের কথা জানালেন তামিম ইকবাল। মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের দায়িত্বের কথা তুলে ধরলেন তিনি। তামিম বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিকঠাক করা। এরপর যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই প্রক্রিয়ার পথ ধরে শুধু মুখের কথায় নয়, কাজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ফুটিয়ে তোলা।’ তিনি বলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (অ্যাডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’ তিনি আরও বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে করতে পারি সে চেষ্টায় করব।’ তামিম ইকবাল বলেন, ‘গত এক-দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow