দিনাজপুর-১ আসনে বড় ব্যবধানে ধানের শীষের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়লাভ করে করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৬২ হাজার ১ ভোট। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. রিজওয়ানুল ইসলাম পেয়েছেন ৩৯৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. চাঁন মিয়া পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়লাভ করে করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোটগণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৬২ হাজার ১ ভোট।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. রিজওয়ানুল ইসলাম পেয়েছেন ৩৯৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. চাঁন মিয়া পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মো. শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৫১৫ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী রঘুনাথ চন্দ্র রায় পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ফলাফলের মাধ্যমে দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
What's Your Reaction?