দিনাজপুরে ভুট্টা ক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে মোছা. খুকী আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়া দিঘি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোছা. খুকী আক্তার (৩৫) একই গ্রামের নবী হোসেনের স্ত্রী। বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে যান খুকি আক্তার। সকালে ঘুম ভাঙলে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী নবী হোসেন। আজ দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহে শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে মোছা. খুকী আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়া দিঘি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোছা. খুকী আক্তার (৩৫) একই গ্রামের নবী হোসেনের স্ত্রী।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে যান খুকি আক্তার। সকালে ঘুম ভাঙলে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী নবী হোসেন। আজ দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহে শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
What's Your Reaction?