দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

চাঁদপুরের কচুয়ায় সাদিয়া নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনে নিখোঁজের কয়েক ঘণ্টা পর রাতে বাবার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  রোববার (১৪ জুন) উপজেলার খলাগাঁও গ্রামে বাবার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া বিতারা ইউনিয়নের খলাগাঁও গ্রামের শহীদ উল্যাহর মেয়ে। তার বয়স আনুমানিক ২৫ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, বড় বোন সাজেদার স্বামী প্রবাসে থাকায় সাদিয়া দীর্ঘদিন ধরে কচুয়ার খিলমেহের গ্রামে বোনের সঙ্গে বসবাস করতেন। রোববার বিকেলে কাউকে কিছু না জানিয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরিবারের দাবি, রাত ১১টার দিকে সাদিয়ার মোবাইল থেকে ফোন আসে। অজ্ঞাত কলদাতা জানান, সাদিয়া কীটনাশক পান করে মারা গেছেন এবং তার মরদেহ বাবার বাড়ি খলাগাঁও গ্রামের খোরশেদ ভুঁইয়ার দোকানের সামনে রাখা আছে। খবর পেয়ে সাদিয়ার তিন ভাই ও চাচাসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার নাজমুল ইসলাম ও এসআই মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টার দিকে

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

চাঁদপুরের কচুয়ায় সাদিয়া নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনে নিখোঁজের কয়েক ঘণ্টা পর রাতে বাবার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

রোববার (১৪ জুন) উপজেলার খলাগাঁও গ্রামে বাবার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া বিতারা ইউনিয়নের খলাগাঁও গ্রামের শহীদ উল্যাহর মেয়ে। তার বয়স আনুমানিক ২৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বড় বোন সাজেদার স্বামী প্রবাসে থাকায় সাদিয়া দীর্ঘদিন ধরে কচুয়ার খিলমেহের গ্রামে বোনের সঙ্গে বসবাস করতেন। রোববার বিকেলে কাউকে কিছু না জানিয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরিবারের দাবি, রাত ১১টার দিকে সাদিয়ার মোবাইল থেকে ফোন আসে। অজ্ঞাত কলদাতা জানান, সাদিয়া কীটনাশক পান করে মারা গেছেন এবং তার মরদেহ বাবার বাড়ি খলাগাঁও গ্রামের খোরশেদ ভুঁইয়ার দোকানের সামনে রাখা আছে।

খবর পেয়ে সাদিয়ার তিন ভাই ও চাচাসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার নাজমুল ইসলাম ও এসআই মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁদপুরের কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

নিহতের পরিবার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow