দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ

খুলনা মহানগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। নিহত রাশেদ কাজী (৩০) লবনচরার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা আনিসুর রহমানের ছেলে। জানা গেছে, দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে আড্ডা দিচ্ছিলেন রাশেদ। এসময় চারটি মোটরসাইকেলে হামলাকারীরা এসে তাকে সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। হামলার পরে রাশেদের বন্ধুরা, তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাশেদের বাবা কাজী আনিসুর রহমান কালবেলাকে বলেন, এ হামলার সঙ্গে ইমরান, তার বড় ভাইয়েরা ও এলাকার কিছু মাদক কারবারি জড়িত। ঘটনার প্রসঙ্গে তিনি আরও বলেন, ইমরানের সঙ্গে আমার ছেলের স্ত্রী ফাহিমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর ফাহিমা আমার ছেলে রাশেদকে বিয়ে করে। কিন্তু ইমরান এদেরকে ভালো থাকতে দিচ্ছে না। এর আগেও আমার পরিবারে হামলা হয়েছে। এর আগে ১৯ মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে তারা বাবা কাজী আনিসুর রহ

দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ

খুলনা মহানগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। নিহত রাশেদ কাজী (৩০) লবনচরার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা আনিসুর রহমানের ছেলে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে আড্ডা দিচ্ছিলেন রাশেদ। এসময় চারটি মোটরসাইকেলে হামলাকারীরা এসে তাকে সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। হামলার পরে রাশেদের বন্ধুরা, তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদের বাবা কাজী আনিসুর রহমান কালবেলাকে বলেন, এ হামলার সঙ্গে ইমরান, তার বড় ভাইয়েরা ও এলাকার কিছু মাদক কারবারি জড়িত।

ঘটনার প্রসঙ্গে তিনি আরও বলেন, ইমরানের সঙ্গে আমার ছেলের স্ত্রী ফাহিমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর ফাহিমা আমার ছেলে রাশেদকে বিয়ে করে। কিন্তু ইমরান এদেরকে ভালো থাকতে দিচ্ছে না। এর আগেও আমার পরিবারে হামলা হয়েছে।

এর আগে ১৯ মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে তারা বাবা কাজী আনিসুর রহমান, মা রঞ্জুয়ারা বেগম, বড় ভাই রাইসুল ইসলাম, স্ত্রী ফাহিমাকে গুলি করে দুর্বৃত্তরা।

সূত্র বলছে, প্রায় তিন বছর আগে রাশেদ একটি মাদক মামলায় কারাবন্দি হয়েছিলেন। কারাগারে তার সঙ্গে ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশেদ যাতায়াত শুরু করেন। আনুমানিক ছয়-সাত মাস আগে ইমরান আবারও এক মামলায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। ধারণা করা হচ্ছে, এর জেরে এ হত্যার ঘটনা ঘটে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ বলেন, এর আগেও রাশেদের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow