দিল্লির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, এসি বিস্ফোরণের সন্দেহ

ভারতের রাজধানী দিল্লির ভিভেক ভিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। রোববার ভোর প্রায় ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ও উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে ১৪টি ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। পরে দেখা যায়, আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায়, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় তলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে, যেখানে পাঁচজন নিহত হন— অরবিন্দ জৈন (৬০), তার স্ত্রী অনিতা জৈন (৫৮), ছেলে নিশান্ত জৈন (৩৫), পুত্রবধূ আঁচল জৈন (৩৩) এবং তাদের শিশু সন্তান আকাশ জৈন (১.৫ বছর)। তৃতীয় তলায় একই পরিবারের তিন সদস্য নিহত হন— নীতিন জৈন (৫০), তার স্ত্রী শাইলি জৈন (৪৮) এবং ছেলে সম্যক জৈন (২৫)। প্রথম তলায় শিখা জৈন (৪০) নিহত হন, আর তার স্বামী নবীন জৈন (৪৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলের ভিডিওতে ভবনের বিভিন্ন অংশ পুড়ে যাওয়

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, এসি বিস্ফোরণের সন্দেহ

ভারতের রাজধানী দিল্লির ভিভেক ভিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।

রোববার ভোর প্রায় ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ও উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে ১৪টি ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। পরে দেখা যায়, আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় তলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে, যেখানে পাঁচজন নিহত হন— অরবিন্দ জৈন (৬০), তার স্ত্রী অনিতা জৈন (৫৮), ছেলে নিশান্ত জৈন (৩৫), পুত্রবধূ আঁচল জৈন (৩৩) এবং তাদের শিশু সন্তান আকাশ জৈন (১.৫ বছর)।

তৃতীয় তলায় একই পরিবারের তিন সদস্য নিহত হন— নীতিন জৈন (৫০), তার স্ত্রী শাইলি জৈন (৪৮) এবং ছেলে সম্যক জৈন (২৫)।

প্রথম তলায় শিখা জৈন (৪০) নিহত হন, আর তার স্বামী নবীন জৈন (৪৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলের ভিডিওতে ভবনের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার পাশাপাশি উপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, সব মরদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। আহতদের চিকিৎসা চলছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন,ডিডিএমএ, দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে এক বাসিন্দা দাবি করেছেন, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow