দীপংকর দীপকের দুটি অনুগল্প
প্রতিযোগিতা জয় লাখ লাখ ক—ছুটছে, ছুটছে আর ছুটছে। সবাই জানে, পুরস্কার একটাই। কেউ কারো দিকে তাকাচ্ছে না। বন্ধুত্ব করছে না। প্রশ্ন করছে না। শুধু দৌড়, ভোঁ দৌড়।অবশেষে এক ক পৌঁছে গেল প্রকৃত গন্তব্যে। বিজয়ী, সে বিজয়ী। কিন্তু এ নিয়ে তার কোনো উল্লাস নেই, অহংকার নেই। আছে শুধু নতুন জীবন সূচনার আকাঙ্ক্ষা। পরাজয় বহু বছর পরে ক যখন প্রাপ্তবয়স্ক হলো; তখন একদিন ভারত মহাসাগরের তীরে দাঁড়িয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। কারণ জীবনের প্রতিটি যুদ্ধে সে হেরেছে। চাকরি, প্রেম, অর্থ, খ্যাতি—সব কিছুতেই শুধু হার আর হার।হঠাৎ তার মনে হলো—না; সে একবার জিতেছিলও। আর সেই একবারের জয়ের পুরস্কার ছিল—সারাজীবন প্রতিযোগিতা করে যাওয়া আর হেরে যাওয়া। অনাগতের স্বস্তি আমার জন্ম হওয়ার কথা ছিল আগামী মাসে। মায়ের গর্ভের অন্ধকারে শুয়ে আমি শুনতাম পৃথিবীর সব খবর। আজ এখানে তো, কাল ওখানে চলছে যুদ্ধ। মানুষ মানুষকে পুড়িয়ে মারছে। ক্ষুধার্ত শিশুরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে। একদিন হঠাৎ আমার হৃদস্পন্দন থেমে গেল। ডাক্তার দুঃখ প্রকাশ করে বললেন, ‘বাচ্চাটাকে বাঁচানো গেল না।’ মা কাঁদতে থাকলেন। বাবা গালে হাত দিয়ে বসে রইলেন। আর আমি? প্রথমবারের মতো স্বস্
প্রতিযোগিতা
জয়
লাখ লাখ ক—ছুটছে, ছুটছে আর ছুটছে। সবাই জানে, পুরস্কার একটাই। কেউ কারো দিকে তাকাচ্ছে না। বন্ধুত্ব করছে না। প্রশ্ন করছে না। শুধু দৌড়, ভোঁ দৌড়।
অবশেষে এক ক পৌঁছে গেল প্রকৃত গন্তব্যে। বিজয়ী, সে বিজয়ী। কিন্তু এ নিয়ে তার কোনো উল্লাস নেই, অহংকার নেই। আছে শুধু নতুন জীবন সূচনার আকাঙ্ক্ষা।
পরাজয়
বহু বছর পরে ক যখন প্রাপ্তবয়স্ক হলো; তখন একদিন ভারত মহাসাগরের তীরে দাঁড়িয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। কারণ জীবনের প্রতিটি যুদ্ধে সে হেরেছে। চাকরি, প্রেম, অর্থ, খ্যাতি—সব কিছুতেই শুধু হার আর হার।
হঠাৎ তার মনে হলো—না; সে একবার জিতেছিলও। আর সেই একবারের জয়ের পুরস্কার ছিল—সারাজীবন প্রতিযোগিতা করে যাওয়া আর হেরে যাওয়া।
অনাগতের স্বস্তি
আমার জন্ম হওয়ার কথা ছিল আগামী মাসে। মায়ের গর্ভের অন্ধকারে শুয়ে আমি শুনতাম পৃথিবীর সব খবর। আজ এখানে তো, কাল ওখানে চলছে যুদ্ধ। মানুষ মানুষকে পুড়িয়ে মারছে। ক্ষুধার্ত শিশুরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে।
একদিন হঠাৎ আমার হৃদস্পন্দন থেমে গেল। ডাক্তার দুঃখ প্রকাশ করে বললেন, ‘বাচ্চাটাকে বাঁচানো গেল না।’ মা কাঁদতে থাকলেন। বাবা গালে হাত দিয়ে বসে রইলেন। আর আমি? প্রথমবারের মতো স্বস্তি পেলাম।
যে পৃথিবীতে আসার জন্য গত আট মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলাম; সেখানকার মানুষরা জন্ম নিয়ে আর বেঁচে থাকতে চাইছে না। তাই আমি জন্ম না নিয়েই যেন চিরদিনের জন্য বেঁচে গেলাম।
এসইউ
What's Your Reaction?