দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
প্রায় দুই যুগ পর দেশের মাটিতে ফিরেই দুই সহস্রাধিক হতদরিদ্র ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকন। এছাড়া একই সঙ্গে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার তুলে দেন তিনি। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনের ডাঙ্গী গ্রামের নিজ বাড়ির আঙিনায় এই আয়োজন করা হয়। এর আগে সকালেই দেশে ফিরে আসেন তিনি। জানা যায়, ফরহাদ ওহাব আকন বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ও ২০০২ সাল থেকে দেশটিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। শনিবার সকালে দেশে ফিরেই এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে স্থানীয়দের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে আলোচনা সভায় ফরহাদ ওহাব আকন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ কাজাখস্তানে অবস্থান করে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছি। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। ২০২৪ সালে আমাকে সেখানকার প্রবাসীরা সভাপতি হিসেবে নির্বাচিত করেন। মাত্র দুই বছরে সেখানের বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। তাদের বেকার সমস্যা থেকে মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যা
প্রায় দুই যুগ পর দেশের মাটিতে ফিরেই দুই সহস্রাধিক হতদরিদ্র ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকন। এছাড়া একই সঙ্গে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার তুলে দেন তিনি।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনের ডাঙ্গী গ্রামের নিজ বাড়ির আঙিনায় এই আয়োজন করা হয়। এর আগে সকালেই দেশে ফিরে আসেন তিনি।
জানা যায়, ফরহাদ ওহাব আকন বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ও ২০০২ সাল থেকে দেশটিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। শনিবার সকালে দেশে ফিরেই এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে স্থানীয়দের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আলোচনা সভায় ফরহাদ ওহাব আকন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ কাজাখস্তানে অবস্থান করে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছি। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। ২০২৪ সালে আমাকে সেখানকার প্রবাসীরা সভাপতি হিসেবে নির্বাচিত করেন। মাত্র দুই বছরে সেখানের বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। তাদের বেকার সমস্যা থেকে মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।
তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, সুদীর্ঘ দুই যুগের বেশি সময় বিদেশের মাটিতে অবস্থান করে যা আয় করেছি তার সবই দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছি, নিজের জন্য আজও কিছু করি নাই। কারণ বিদেশে থাকলেও সব সময় দেশের মানুষের জন্য মন কেঁদেছে। এলাকার মানুষের কথা ভেবে কষ্টার্জিত অর্থ দিয়ে বিভিন্ন সময় সাধ্যানুযায়ী সাহায্য সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও আমার ইউনিয়ন ও উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাব।
এসময় তার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা ওহাব আকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদিউজ্জামান বধু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।
এন কে বি নয়ন/এমএন/এমএস
What's Your Reaction?