দীর্ঘদিন পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে সানি দেওল, চমকে গেলেন অনুরাগীরা

বলিউডের ‘দেওল পরিবার’ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। বিশেষ করে পরিবারের নারীদের খুব কমই দেখা যায় ক্যামেরার সামনে। তবে এবার সেই চিরাচরিত ধারা ভেঙে স্ত্রী পূজা দেওলকে নিয়ে প্রকাশ্যে দেখা দিলেন সানি দেওল। মঙ্গলবার সকালে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন এই দম্পতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে প্রথমে দ্রুত এয়ারপোর্টের প্রবেশপথের দিকে এগিয়ে যান সানি দেওল। পরে মাঝপথে দাঁড়িয়ে স্ত্রীর জন্য অপেক্ষা করেন। এরপর দুজনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। ভিডিওতে পূজা দেওলকে সাদা শার্ট ও কালো প্যান্টে সাধারণ লুকে দেখা গেছে। অন্যদিকে সানি দেওল ছিলেন স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল মেজাজে। দীর্ঘদিন ধরেই দেওল পরিবারের সদস্যরা প্রচারের আলো থেকে দূরে থাকেন। বিশেষ করে সানি দেওলের স্ত্রী পূজা দেওলকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। তাই হঠাৎ এই উপস্থিতি অনেকের কাছেই ছিল চমক। ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে জনপ্রিয় পাপারাৎজি যোগেন শাহ মজার ছলে লেখেন, ‘আজ সানি দেওল অবশেষে আমাদের তার স্ত্রীর ছবি তুলতে দিলেন!’ সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর ভক্তরাও প্

দীর্ঘদিন পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে সানি দেওল, চমকে গেলেন অনুরাগীরা

বলিউডের ‘দেওল পরিবার’ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। বিশেষ করে পরিবারের নারীদের খুব কমই দেখা যায় ক্যামেরার সামনে। তবে এবার সেই চিরাচরিত ধারা ভেঙে স্ত্রী পূজা দেওলকে নিয়ে প্রকাশ্যে দেখা দিলেন সানি দেওল।

মঙ্গলবার সকালে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন এই দম্পতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে প্রথমে দ্রুত এয়ারপোর্টের প্রবেশপথের দিকে এগিয়ে যান সানি দেওল। পরে মাঝপথে দাঁড়িয়ে স্ত্রীর জন্য অপেক্ষা করেন। এরপর দুজনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।

ভিডিওতে পূজা দেওলকে সাদা শার্ট ও কালো প্যান্টে সাধারণ লুকে দেখা গেছে। অন্যদিকে সানি দেওল ছিলেন স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল মেজাজে।

দীর্ঘদিন ধরেই দেওল পরিবারের সদস্যরা প্রচারের আলো থেকে দূরে থাকেন। বিশেষ করে সানি দেওলের স্ত্রী পূজা দেওলকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। তাই হঠাৎ এই উপস্থিতি অনেকের কাছেই ছিল চমক।

ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে জনপ্রিয় পাপারাৎজি যোগেন শাহ মজার ছলে লেখেন, ‘আজ সানি দেওল অবশেষে আমাদের তার স্ত্রীর ছবি তুলতে দিলেন!’

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর ভক্তরাও প্রশংসায় ভাসিয়েছেন এই অভিনেতাকে। অনেকেই বলছেন, স্ত্রীর প্রতি সানি দেওলের যত্নশীল আচরণ তাদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন:
প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়, দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’ 
যে কারণে আলোচনায় অক্ষয়ের নতুন সিনেমা ‘সামুক’ 

ব্যক্তিজীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না সানি দেওল। তাই স্ত্রীকে নিয়ে তার এই প্রকাশ্য উপস্থিতি এখন বলিউড অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এমএমএমএফ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow