দীর্ঘদিনের ভোগান্তির সড়কে স্বস্তি, বিএনপি নেতার উদ্যোগে সংস্কার
দীর্ঘদিন ধরে খানাখন্দ আর জলাবদ্ধতায় পটুয়াখালী শহরের গোরস্তান রোড থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কে চলাচলে ছিল দুর্ভোগ। তবে এবার সেই ভোগান্তি রোধে এগিয়ে এলেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ব্যক্তিগত উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে কাজ শুরু করেন পটুয়াখালী পৌর বিএনপির এই নেতা। তার উদ্যোগে সড়কের বিভিন্ন খানাখন্দে ইট, খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে চলাচলের উপযোগী করা হয়। স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকায় যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটত। সাময়িক এই সংস্কারের ফলে এখন মানুষের চলাচল অনেকটাই সহজ হয়েছে। আরও পড়ুন জনপ্রতিনিধির সাড়া না পেয়ে নিজেদের অর্থে রাস্তা সংস্কার স্থানীয় ব্যবসায়ী আসলাম সিকদার বলেন, এই সড়কটি অনেকদিন ধরেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে চলাচল করতে খুব কষ্ট হয় তবে আজ বিএনপির নেতার পক্ষ থেকে রাস্তা ঠিক করার কাজ চলছে। বিষয়টি খুবই ভালো লেগেছে। তবে দিনের বেলা এখানে ট
দীর্ঘদিন ধরে খানাখন্দ আর জলাবদ্ধতায় পটুয়াখালী শহরের গোরস্তান রোড থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কে চলাচলে ছিল দুর্ভোগ। তবে এবার সেই ভোগান্তি রোধে এগিয়ে এলেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ব্যক্তিগত উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে কাজ শুরু করেন পটুয়াখালী পৌর বিএনপির এই নেতা। তার উদ্যোগে সড়কের বিভিন্ন খানাখন্দে ইট, খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে চলাচলের উপযোগী করা হয়।
স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকায় যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটত। সাময়িক এই সংস্কারের ফলে এখন মানুষের চলাচল অনেকটাই সহজ হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আসলাম সিকদার বলেন, এই সড়কটি অনেকদিন ধরেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে চলাচল করতে খুব কষ্ট হয় তবে আজ বিএনপির নেতার পক্ষ থেকে রাস্তা ঠিক করার কাজ চলছে। বিষয়টি খুবই ভালো লেগেছে। তবে দিনের বেলা এখানে ট্রাক না চলাচল করতে দিলে আরও ভালো হবে।
পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট দেখে ব্যক্তিগত উদ্যোগে সড়কটির সংস্কার করেছি। মানুষের দুর্ভোগ কমানোই উদ্দেশ্য, তবে এটি স্থায়ী সমাধান নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া।’
মাহমুদ হাসান রায়হান/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
