দুই উপদেষ্টার দেশত্যাগ নিয়ে জুলকারনাইনের স্ট্যাটাস

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তাদের পরিচয় উল্লেখ করেননি তিনি।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি।  সায়ের বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।  তিনি আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব‍্যতীত এই ব্যক্তিদের দেশত‍্যাগ করতে দেওয়া উচিত হবে না।  এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন। এদিন তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দুই উপদেষ্টার দেশত্যাগ নিয়ে জুলকারনাইনের স্ট্যাটাস

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তাদের পরিচয় উল্লেখ করেননি তিনি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি। 

সায়ের বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। 

তিনি আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব‍্যতীত এই ব্যক্তিদের দেশত‍্যাগ করতে দেওয়া উচিত হবে না। 

এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন। এদিন তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow