দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর এটি অতিক্রমের চেষ্টা করায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি জাহাজে হামলা চালিয়েছে। এদিকে, প্রণালিতে মার্কিন নৌবাহিনী ও আইআরজিসির নৌ-ইউনিটের মধ্যে তুমুল গোলাগুলি চলছে বলে জানা গেছে। খবর আল জাজিরার। এর আগে, বুধবার (১০ জুন) ইরানি সামরিক কমান্ড থেকে বলা হয়- এ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হবে। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও আইআরজিসির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত উপকূলীয় সাতটি পয়েন্টে আঘাত হানতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত বন্দর আব্বাস, সিরিক, কেশম, হেনগাম দ্বীপ ও গোরগান অঞ্চলে আমেরিকার হামলার খবর পাওয়া গেছে বলে তারা জানায়। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গাল্ফ আকাশসীমা লঙ্ঘন করায় আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি এফ-১৬ যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়। এএমএ

দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর এটি অতিক্রমের চেষ্টা করায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি জাহাজে হামলা চালিয়েছে। এদিকে, প্রণালিতে মার্কিন নৌবাহিনী ও আইআরজিসির নৌ-ইউনিটের মধ্যে তুমুল গোলাগুলি চলছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

এর আগে, বুধবার (১০ জুন) ইরানি সামরিক কমান্ড থেকে বলা হয়- এ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হবে।

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও আইআরজিসির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত উপকূলীয় সাতটি পয়েন্টে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এখন পর্যন্ত বন্দর আব্বাস, সিরিক, কেশম, হেনগাম দ্বীপ ও গোরগান অঞ্চলে আমেরিকার হামলার খবর পাওয়া গেছে বলে তারা জানায়।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গাল্ফ আকাশসীমা লঙ্ঘন করায় আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি এফ-১৬ যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow