দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িতেও পাল্টা হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে নিরাপদে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে ঘিরে আলাদা একটি বলয় তৈরির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানে এমপি উপস্থিত থাকাকালে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত ও পৌর বিএনপির নেতা হাসানকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন নবাব। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছু সময় পর নতুন যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে জেলা পরিষদ ডাকবাংলোতে যান সংসদ সদস্য

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িতেও পাল্টা হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে নিরাপদে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে ঘিরে আলাদা একটি বলয় তৈরির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানে এমপি উপস্থিত থাকাকালে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত ও পৌর বিএনপির নেতা হাসানকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন নবাব। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর কিছু সময় পর নতুন যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে জেলা পরিষদ ডাকবাংলোতে যান সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। অভিযোগ রয়েছে, সেখানেই একদল ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার পর এমপির সমর্থকরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য পাওয়া যায়নি।

সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, “নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নবাবের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এখানে কোনো গ্রুপ নেই। তিনি কাকে নিয়ে গ্রুপিং করবেন? তার কোনো নেতাকর্মী নেই। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানার ওসিকে বলেছি।”

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow