দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী সদর উপজেলায় দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন। এর আগে উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণ

দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী সদর উপজেলায় দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন। এর আগে উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার।

পরে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণিকল্যাণ আইনে এ অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, আদালত সেটিই দিয়েছেন। দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনায় আদালতের এ রায় সমাজে সচেতনতা তৈরি করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow