দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন পরিবার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবারের অভিযোগে মো. সালাউদ্দিন ও মো. রিফাত নামে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) পৃথক দুই অভিযানে মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তারা তাদের অপরাধ স্বীকার করায় তাদের এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন (৪৫) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের আলী আজ্জমের ছেলে এবং রিফাত (২০) দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মো. সালাউদ্দিন ও মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকসেবন করে পরিবারের শান্তি বিনষ্ট করে আসছেন। তারা মাদকের টাকা জোগাড় করা নিয়ে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার ও নির্যাতন করতেন। পরে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তারা তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত মো. সালাউদ্দিনকে তিন মাস এবং মো. রিফাতকে ছয় মাসের কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলার জিরুইন ও বিকেলে দুলালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
তিনি আরও বলেন, তারা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় মো. সালাউদ্দিন ও মো. রিফাতকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।