দুই মাস ধরে পাইপ লিকেজে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাখরাবাদ গ্যাস বিতরণ লাইনের পাইপ লিকেজ হয়ে দীর্ঘ দুই মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। জনবহুল এই এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় গিয়ে দেখা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক লাইনের একটি পাইপ ফেটে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৬০ দিন ধরে এই লিকেজ দিয়ে গ্যাস বের হলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে স্থানে লিকেজটি হয়েছে, সেটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও জনবসতিপূর্ণ এলাকা। এর মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত মতলব সরকারি কলেজ। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থী চলাচল করেন। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
নবকলস গ্রামের বাসিন্দা রাসেল প্রধান জানান, গ্যাস পাইপলাইনের কিছু অংশ পানির ওপরে এবং কিছু অংশ পানির নিচে রয়েছে। পানির ঠিক নিচে থাকা অংশটি ফেটেই মূলত সারাক্ষণ বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। যেকোনো বড় বিপর্যয় এড়
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাখরাবাদ গ্যাস বিতরণ লাইনের পাইপ লিকেজ হয়ে দীর্ঘ দুই মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। জনবহুল এই এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় গিয়ে দেখা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক লাইনের একটি পাইপ ফেটে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৬০ দিন ধরে এই লিকেজ দিয়ে গ্যাস বের হলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে স্থানে লিকেজটি হয়েছে, সেটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও জনবসতিপূর্ণ এলাকা। এর মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত মতলব সরকারি কলেজ। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থী চলাচল করেন। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
নবকলস গ্রামের বাসিন্দা রাসেল প্রধান জানান, গ্যাস পাইপলাইনের কিছু অংশ পানির ওপরে এবং কিছু অংশ পানির নিচে রয়েছে। পানির ঠিক নিচে থাকা অংশটি ফেটেই মূলত সারাক্ষণ বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। যেকোনো বড় বিপর্যয় এড়াতে গ্যাস লাইনের এই পাইপটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানান, বিষয়টি এত দিন তাদের জানা ছিল না।
সংবাদ পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, আমরা বিষয়টি এখন অবগত হয়েছি। সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে গ্যাস লাইনটি মেরামত করা হবে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।