দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের দুই মাস অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম খান বাবুল। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মটরা গ্রামে হত্যাকাণ্ডের শিকার শ্যাম বিশ্বাসের বাড়িতে গিয়ে তার স্ত্রী, শিশু সন্তান ও মায়ের খোঁজখবর নেওয়ার সময় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আছি, আমি এর শেষ দেখব, আমার যদি টাকা-পয়সাও খরচ হয় তাও দেখবো। খুনিদের কোনো ক্ষমা নেই, যথাযথ বিচারের জন্য এবং প্রধান আসামিকে আগামী কয়েক দিনের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশকে কড়াভাবে নির্দেশ দেন। এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নিহত শ্যাম বিশ্বাসের পরিবারটি অসহায়, ছোট ছোট মাসুম বাচ্চাদের চোখের পানিতে আরশ কেঁপে উঠবে সুতরাং এখানে কোনো নয়ছয়, লোভ লালসায় পা দেবেন না দয়া করে। আমি তাদের সঙ্গে আছি, এর শেষ দেখব। এ বিষয়ে হত্যা মামলার তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, শ্যাম বিশ্বাস হত্যার এজহারভুক্ত সাত আসামির মধ্যে দুইজনকে (বিকাশ বিশ্বাস ও পরিম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের দুই মাস অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম খান বাবুল।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মটরা গ্রামে হত্যাকাণ্ডের শিকার শ্যাম বিশ্বাসের বাড়িতে গিয়ে তার স্ত্রী, শিশু সন্তান ও মায়ের খোঁজখবর নেওয়ার সময় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, আমি আছি, আমি এর শেষ দেখব, আমার যদি টাকা-পয়সাও খরচ হয় তাও দেখবো। খুনিদের কোনো ক্ষমা নেই, যথাযথ বিচারের জন্য এবং প্রধান আসামিকে আগামী কয়েক দিনের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশকে কড়াভাবে নির্দেশ দেন।
এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নিহত শ্যাম বিশ্বাসের পরিবারটি অসহায়, ছোট ছোট মাসুম বাচ্চাদের চোখের পানিতে আরশ কেঁপে উঠবে সুতরাং এখানে কোনো নয়ছয়, লোভ লালসায় পা দেবেন না দয়া করে। আমি তাদের সঙ্গে আছি, এর শেষ দেখব।
এ বিষয়ে হত্যা মামলার তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, শ্যাম বিশ্বাস হত্যার এজহারভুক্ত সাত আসামির মধ্যে দুইজনকে (বিকাশ বিশ্বাস ও পরিমল বিশ্বাস) গ্রেপ্তার করেছি। প্রধান আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৩০ এপ্রিল দুপুরে নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচা ও তার লোকজনের হামলায় নির্মমভাবে খুন হন ভাতিজা শ্যাম বিশ্বাস। পরদিন ১ মে নিহতের মা বিনতি রানী বাদী হয়ে বাঁধন বিশ্বাস ও নিখিল বিশ্বাসকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখসহ ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী বিনতি রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, হত্যাকাণ্ডের দুই মাস পার হয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। প্রধান আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমি সংসদ সদস্যের কাছে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির আওতায় আনার জোর দাবি জানিয়েছি।
সংসদ সদস্যের পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?