দুই যাত্রীর লাগেজে মিলল ৩২ লাখ টাকার সিগারেট
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (৪ এপ্রিল) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৭৯৮ কার্টনে থাকা ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৯২ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়। একইভাবে ইকে-৫৮৬ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজে কৌশলে লুকিয়ে রাখা আরও ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (৪ এপ্রিল) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৭৯৮ কার্টনে থাকা ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৯২ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়। একইভাবে ইকে-৫৮৬ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজে কৌশলে লুকিয়ে রাখা আরও ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ধরনের অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
What's Your Reaction?