দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে মো. সাকিব (৩৫) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগর রব টাওয়ার এলাকার ১৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাকিবের সহকর্মী মো. মুনসুর বলেন, সাকিব পেশায় নির্মাণশ্রমিক। সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয়তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিক মারামারিতে জড়িয়ে পড়েন। তাদের মারামারি থামাতে গিয়ে সাকিব বলেন- মারামারি করো না কাজ করো। এ কথায় ক্ষিপ্ত হয়ে দুজন মিলে সাকিবকে মারধর করেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এতে সাকিব গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন গ্রামে মাকে দেখে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী তিনি জানান, নিহত সাকিবের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেকে। বাবার নাম সাইফুল ইসলাম। চার বছর আগে বিয়ে করেছেন। তারা দুই ভাই ও দুই বোন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প

দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে মো. সাকিব (৩৫) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগর রব টাওয়ার এলাকার ১৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিবের সহকর্মী মো. মুনসুর বলেন, সাকিব পেশায় নির্মাণশ্রমিক। সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয়তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিক মারামারিতে জড়িয়ে পড়েন। তাদের মারামারি থামাতে গিয়ে সাকিব বলেন- মারামারি করো না কাজ করো। এ কথায় ক্ষিপ্ত হয়ে দুজন মিলে সাকিবকে মারধর করেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এতে সাকিব গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত সাকিবের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেকে। বাবার নাম সাইফুল ইসলাম। চার বছর আগে বিয়ে করেছেন। তারা দুই ভাই ও দুই বোন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কেএজেডআইএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow