দুই সন্তানকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, মা ও সৎ বাবা গ্রেপ্তার
দুই সন্তানকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিশুর মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের দক্ষিণাঞ্চলে সড়কের পাশে একা ও কান্নারত অবস্থায় পাওয়া দুই ফরাসি শিশুকে তাদের পরিবার ফেলে গেছে। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা ওই দুই শিশুর মা ও সৎ বাবা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আলকাসের দু সাল শহরের কাছে এক গাড়িচালক পাঁচ বছরের কম বয়সী দুই শিশুকে খুঁজে পান। শিশুদের সঙ্গে খাবার ও পানিভর্তি ব্যাগ ছিল। তবে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। গত ১১ মে পূর্ব ফ্রান্সের কোলমার শহরে নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শিশু দুটির বাবা নিখোঁজ ডায়েরি করেন। এরপর ফ্রান্সজুড়ে এবং ইউরোপজুড়ে তাদের খুঁজে বের করতে সহায়তার আবেদন জানানো হয়। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় পর্তুগাল ও ফ্রান্স উভয় দেশের পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ফাতিমা শহরের একটি ক্যাফের বাই
দুই সন্তানকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিশুর মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের দক্ষিণাঞ্চলে সড়কের পাশে একা ও কান্নারত অবস্থায় পাওয়া দুই ফরাসি শিশুকে তাদের পরিবার ফেলে গেছে। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা ওই দুই শিশুর মা ও সৎ বাবা।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আলকাসের দু সাল শহরের কাছে এক গাড়িচালক পাঁচ বছরের কম বয়সী দুই শিশুকে খুঁজে পান। শিশুদের সঙ্গে খাবার ও পানিভর্তি ব্যাগ ছিল। তবে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
গত ১১ মে পূর্ব ফ্রান্সের কোলমার শহরে নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শিশু দুটির বাবা নিখোঁজ ডায়েরি করেন। এরপর ফ্রান্সজুড়ে এবং ইউরোপজুড়ে তাদের খুঁজে বের করতে সহায়তার আবেদন জানানো হয়।
বিবিসি জানিয়েছে, এ ঘটনায় পর্তুগাল ও ফ্রান্স উভয় দেশের পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ফাতিমা শহরের একটি ক্যাফের বাইরে সন্দেহভাজন দম্পতির গাড়ি দেখা যাওয়ার পর তাদের আটক করা হয়। শহরটি আলকাসের দু সাল থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
পর্তুগালের জাতীয় রিপাবলিকান গার্ড জানিয়েছে, তাদের সদস্যরা ৪১ বছর বয়সী এক নারী এবং ৫৫ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করেছে। তবে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
তাদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, বিপদের মুখে ফেলে দেওয়া এবং শিশু পরিত্যাগের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?