দুটি অফিস থাকবে, মাসে ৩-৪ দিন সময় দেব : মিন্টু
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সোনাগাজী ও দাগনভূঞা—দুই উপজেলায় পৃথক দুটি অফিস স্থাপন করা হবে। মাসে অন্তত তিন থেকে চার দিন অফিসে সময় দেব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মিন্টু বলেন, জনগণের ভোটে যে দায়িত্ব তিনি পেয়েছেন, তা সঠিকভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করার আহ্বান জানান। উন্নয়ন প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সোনাগাজীর গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে মুসাপুর রেগুলেটর নির্মাণ, কাজিরহাট স্লুইস গেট নির্মাণ এবং এলাকায় গ্যাস সংযোগ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সোনাগাজী ও দাগনভূঞা—দুই উপজেলায় পৃথক দুটি অফিস স্থাপন করা হবে। মাসে অন্তত তিন থেকে চার দিন অফিসে সময় দেব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মিন্টু বলেন, জনগণের ভোটে যে দায়িত্ব তিনি পেয়েছেন, তা সঠিকভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করার আহ্বান জানান।
উন্নয়ন প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সোনাগাজীর গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে মুসাপুর রেগুলেটর নির্মাণ, কাজিরহাট স্লুইস গেট নির্মাণ এবং এলাকায় গ্যাস সংযোগ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদি উপস্থিত ছিলেন।
What's Your Reaction?