দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ভোলায় ভুল বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ মুন্সি (৩০) নামে এক যুবক। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে দুধ দিয়ে গোসল করার এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ইউসুফ মুন্সি ওই যুবকের নাম ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা। তিনি একজন রড মিস্ত্রি বলে জানা গেছে। জুয়া ছেড়ে ইউসুফ মুন্সি জানান, তিনি রড মিস্ত্রি ও মাছের ঘেরের ব্যবসা করে ভালো চলছিলেন। প্রায় ৩ বছর আগে তার পরিচিত স্থানীয়দের অনলাইনে জুয়া খেলা দেখে তিনিও অ্যাকাউন্ট খোলেন। পরে তিনি অনলাইনে জুয়া ও ক্যাসিনো খেলতে শুরু করেন। প্রথম দিকে কিছু টাকা পেয়ে আরও বেশি ঝুঁকে পড়েন। একসময় তিনি আসক্ত হয়ে যা আয় করতেন সবই হারান। পরে একে একে বসতঘর ও জমি বিক্রি জুয়া খেলেন। এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা হরিয়েছেন বলে দাবি করেন তিনি। পরে স্ত্রী ও সন্তান নিয়ে আশ্রয় নেন শ্বশুরবাড়িতে। তিনি আরও জানান, সব হারিয়ে সোমবার সিদ্ধান্ত নেন, আর কখনও অনলাইন জুয়া খেলবেন না। পরে তার বন্ধুদের পরামর্শে দুপুরের দিকে

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ভোলায় ভুল বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ মুন্সি (৩০) নামে এক যুবক।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে দুধ দিয়ে গোসল করার এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

ইউসুফ মুন্সি ওই যুবকের নাম ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা। তিনি একজন রড মিস্ত্রি বলে জানা গেছে।

জুয়া ছেড়ে ইউসুফ মুন্সি জানান, তিনি রড মিস্ত্রি ও মাছের ঘেরের ব্যবসা করে ভালো চলছিলেন। প্রায় ৩ বছর আগে তার পরিচিত স্থানীয়দের অনলাইনে জুয়া খেলা দেখে তিনিও অ্যাকাউন্ট খোলেন। পরে তিনি অনলাইনে জুয়া ও ক্যাসিনো খেলতে শুরু করেন। প্রথম দিকে কিছু টাকা পেয়ে আরও বেশি ঝুঁকে পড়েন। একসময় তিনি আসক্ত হয়ে যা আয় করতেন সবই হারান। পরে একে একে বসতঘর ও জমি বিক্রি জুয়া খেলেন।

এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা হরিয়েছেন বলে দাবি করেন তিনি। পরে স্ত্রী ও সন্তান নিয়ে আশ্রয় নেন শ্বশুরবাড়িতে।

তিনি আরও জানান, সব হারিয়ে সোমবার সিদ্ধান্ত নেন, আর কখনও অনলাইন জুয়া খেলবেন না। পরে তার বন্ধুদের পরামর্শে দুপুরের দিকে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকডোষ গ্রামে একটি বাল্টিতে দুধ ও পানি মিশিয়ে গোসল করেন তিনি। তার মতো কেউ যেন এসব খেলে নিঃস্ব না হন এই আহ্বান জানান তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি তার জানা নেই। তবে জুয়া খেলার বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছেন।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow