দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

অনলাইনসহ নানা ধরনের জুয়ায় আসক্ত হয়ে খুইয়েছেন জীবনের সব সঞ্চয়। হারিয়েছেন পারিবারিক সুখ ও সামাজিক মর্যাদা। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন। নিয়েছেন নতুন সিদ্ধান্ত। প্রকাশ্য দিবালোকে ২০ লিটার দুধে গোসল করে চিরতরে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাহিদুল ইসলাম নামের এক যুবক। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন জুয়ায় আসক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তিনি তার সবকিছু হারাতে বসেন। একপর্যায়ে নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে জুয়ার পথ থেকে ফিরে আসার দৃঢ় সিদ্ধান্ত নেন। অতীত ভুল থেকে পরিশুদ্ধ হওয়ার প্রতীকী বার্তা দিতেই তিনি দুধে গোসল করার এ অভিনব পন্থা বেছে নেন। দুধ দিয়ে গোসলের পর উপস্থিত জনতার সামনে জাহিদুল ইসলাম অঙ্গীকার করে বলেন, ‘জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই। সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবো না।’ মাহফুজ র

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

অনলাইনসহ নানা ধরনের জুয়ায় আসক্ত হয়ে খুইয়েছেন জীবনের সব সঞ্চয়। হারিয়েছেন পারিবারিক সুখ ও সামাজিক মর্যাদা। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন। নিয়েছেন নতুন সিদ্ধান্ত।

প্রকাশ্য দিবালোকে ২০ লিটার দুধে গোসল করে চিরতরে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাহিদুল ইসলাম নামের এক যুবক।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন জুয়ায় আসক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তিনি তার সবকিছু হারাতে বসেন। একপর্যায়ে নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে জুয়ার পথ থেকে ফিরে আসার দৃঢ় সিদ্ধান্ত নেন। অতীত ভুল থেকে পরিশুদ্ধ হওয়ার প্রতীকী বার্তা দিতেই তিনি দুধে গোসল করার এ অভিনব পন্থা বেছে নেন।

দুধ দিয়ে গোসলের পর উপস্থিত জনতার সামনে জাহিদুল ইসলাম অঙ্গীকার করে বলেন, ‘জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই। সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবো না।’

মাহফুজ রহমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow