দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
চাচাতো ভাই হত্যার বিচার পাননি আট বছরেও। রাজনৈতিক প্রতিহিংসায় সম্প্রতি খুন হয়েছেন মামাতো ভাই। এতে ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার আব্দুল জলিল তোতা (৪০) নামের একজন বিএনপি কর্মী। বৃহস্পতিবার (২৫ জুন) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল প্রথমে বিএনপির সমর্থক পরে কর্মী হয়ে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। ২০২৬ সালের নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশ নেন। একটি নির্বাচনি বুথের দায়িত্বে ছিলেন তিনি। আব্দুল জলিল তোতা বলেন, ‘২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়। দীর্ঘ আট বছরেও সেই হত্যার বিচার পাইনি। ২১ জুন মামাতো ভাই ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার পাবো কি-না, তাও জানি না। বারবার স্বজন হারানো এবং বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে হতাশ করেছে। তাই আমি আর এই নোংরা রাজনীতি করতে চাই না। রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে দুধ দিয়ে গোস
চাচাতো ভাই হত্যার বিচার পাননি আট বছরেও। রাজনৈতিক প্রতিহিংসায় সম্প্রতি খুন হয়েছেন মামাতো ভাই। এতে ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার আব্দুল জলিল তোতা (৪০) নামের একজন বিএনপি কর্মী।
বৃহস্পতিবার (২৫ জুন) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল প্রথমে বিএনপির সমর্থক পরে কর্মী হয়ে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। ২০২৬ সালের নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশ নেন। একটি নির্বাচনি বুথের দায়িত্বে ছিলেন তিনি।
আব্দুল জলিল তোতা বলেন, ‘২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়। দীর্ঘ আট বছরেও সেই হত্যার বিচার পাইনি। ২১ জুন মামাতো ভাই ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার পাবো কি-না, তাও জানি না। বারবার স্বজন হারানো এবং বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে হতাশ করেছে। তাই আমি আর এই নোংরা রাজনীতি করতে চাই না। রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে দুধ দিয়ে গোসল করেছি। এখন একজন সাধারণ মানুষ হিসেবে সমাজে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের পরিচয়ের জন্য নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যায়বিচার চাই। আমার স্বজনদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’
এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, ‘আব্দুল জলিল বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি বিএনপির কোনো কমিটির সদস্যও নন। বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার ব্যক্তিগত বক্তব্য ও সিদ্ধান্তের দায় বিএনপি নেবে না।’
আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম
What's Your Reaction?