দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে, রয়েছে একাধিক মামলা

রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আজ দুপুরে তাকে ঢাকার আদালতে তোলা হবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। আটককালে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে দেখা না দিয়ে আড়ালে ছিলেন। সে সময় গুঞ্জন ওঠে, তিনি ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন। পরে রাত আড়াইটার দিকে স

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে, রয়েছে একাধিক মামলা

রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আজ দুপুরে তাকে ঢাকার আদালতে তোলা হবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। আটককালে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে দেখা না দিয়ে আড়ালে ছিলেন। সে সময় গুঞ্জন ওঠে, তিনি ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন। পরে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করে। এরপর দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।

শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রয়েছে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) হত্যা মামলা। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেছিলেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিটি বাজারে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়, মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন করা হয়।

স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও শিরীন শারমিনের বিরুদ্ধে ঢাকায় আরও ৬টি মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow