দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২২) নামের এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা রমজান মিয়া নামের অন্য একজনের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া টাওরা পশ্চিমপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই বছর পর কিছুদিন পূর্বে আবুধাবি থেকে দেশে আসেন মাসুম মিয়া। বিদেশে যাওয়ার পূর্ব থেকে পাওনা টাকা নিয়ে তার সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার বিরোধ ছিল। সোমবার মাসুম ও তার বন্ধু রমজান মিয়া মোটরসাইকেলে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক সংলগ্ন স্থানে প্রতিপক্ষ রাসেল মিয়া, মাহবুব মিয়া, উজ্জল ও তুষার মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা মাসুম মিয়াকে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা বন্ধু রমজান মিয়ার হাত এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে এলাকাবাসী তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী স

দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২২) নামের এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা রমজান মিয়া নামের অন্য একজনের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া টাওরা পশ্চিমপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই বছর পর কিছুদিন পূর্বে আবুধাবি থেকে দেশে আসেন মাসুম মিয়া। বিদেশে যাওয়ার পূর্ব থেকে পাওনা টাকা নিয়ে তার সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার বিরোধ ছিল। সোমবার মাসুম ও তার বন্ধু রমজান মিয়া মোটরসাইকেলে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক সংলগ্ন স্থানে প্রতিপক্ষ রাসেল মিয়া, মাহবুব মিয়া, উজ্জল ও তুষার মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা মাসুম মিয়াকে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা বন্ধু রমজান মিয়ার হাত এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে এলাকাবাসী তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। রমজান মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে, নিহত মাসুম মিয়ার বিক্ষুব্ধ স্বজনরা অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, অভিযুক্তরা মাদকাসক্ত। সোহেল হত্যা মামলাসহ তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করে আসলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলার কারও সাহস পায়না।  রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন বলেন, তাওরা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow