দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ছোড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর মধ্যেই দুবাইয়ে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শহরের পাম আইল্যান্ড এলাকায় ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে। পরে দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পাম জুমেইরাহ এলাকার একটি ভবনে আগুন লেগেছিল। দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, জরুরি সাড়া প্রদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করেছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং শুধু সরকারি সূত্র থেকে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা ছবি ছড়িয়ে না দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। শারজাহ বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত এদিকে, আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জাানিয়েছে, পরব

দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ছোড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর মধ্যেই দুবাইয়ে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শহরের পাম আইল্যান্ড এলাকায় ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে।

পরে দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পাম জুমেইরাহ এলাকার একটি ভবনে আগুন লেগেছিল।

দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, জরুরি সাড়া প্রদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করেছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং শুধু সরকারি সূত্র থেকে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা ছবি ছড়িয়ে না দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

শারজাহ বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

এদিকে, আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জাানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। চলমান সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপাতত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটি। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা জানিয়েছে আমিরাত সরকার। একই সঙ্গে, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলাকে সব আইনি ও মানবিক মানদণ্ডে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তারা।

সূত্র: খালিজ টাইমস, আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow