দুবাইয়ে নারী টি-২০ এশিয়া কাপ শুরু ২৮ আগস্ট, বাংলাদেশের গ্রুপে কারা?
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শুরু হবে আট দলের এই মহাদেশীয় আসর, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে হংকং চীন ও থাইল্যান্ড। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই গ্রুপের অন্য দুটি দল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং চীন। গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর, যেখানে খেলবে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’-এর রানার্সআপ। দ্বিতীয় সেমিফাইনাল হবে ১১ সেপ্টেম্বর, যেখানে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ ও গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন। এরপর ১৩ সেপ্
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শুরু হবে আট দলের এই মহাদেশীয় আসর, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে হংকং চীন ও থাইল্যান্ড। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই গ্রুপের অন্য দুটি দল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইন্দোনেশিয়া।
অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং চীন।
গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর, যেখানে খেলবে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’-এর রানার্সআপ। দ্বিতীয় সেমিফাইনাল হবে ১১ সেপ্টেম্বর, যেখানে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ ও গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন। এরপর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
টুর্নামেন্টের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং সবগুলোই হবে ফ্লাডলাইটের আলোয়।
এটি হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ষষ্ঠ আসর। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, যারা শিরোপা জিতে এবার ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
অন্যদিকে বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে ইতিহাস গড়েছিল। আর ভারত এখন পর্যন্ত সবচেয়ে সফল দল, তারা ২০১২, ২০১৬ ও ২০২২ সালে মোট তিনবার শিরোপা জিতেছে।
এমএমআর
What's Your Reaction?