দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন, বাড়িতে যেভাবে তৈরি করবেন

গরম গরম, ঝাল-মসলার ঘ্রাণে ভরপুর দুবাইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড ইফা চিকেন (ইফা দেজাজ)। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই রেসিপিটি এখন অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে বানানো এই খাবারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সহজ প্রস্তুতি করা যায়। ঝলসানো মুরগির টুকরো যখন মিশে যায় মসলাদার ক্রিমি সসে, তখন তৈরি হয় এমন এক ফ্লেভার, যা একবার খেলে ভুলে থাকা কঠিন। কম সময়, কম ঝামেলা আর দারুণ স্বাদের এই ইফা চিকেন আপনি খুব সহজেই ঘরেই বানাতে পারেন। আসুন জেনে নেওয়া যাক ইফা চিকেন বাড়িতে কীভাবে তৈরি করবেন-  উপকরণ মেরিনেশনের জন্য- মুরগির লেগ পিস/হাড়সহ মাংস আধা কেজি টক দই ১ কাপ আদা-রসুন বাটা ১ টেবিল চামচ ধনে গুঁড়া ১ টেবিল চামচ জিরা গুঁড়া ১ চা চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ গরম মসলা গুঁড়া ১ চা চামচ লবণ স্বাদমতো চিনি আধা চা চামচ লেবুর রস ১ টেবিল চামচ সাদা (হোয়াইট) সসের জন্য- ডিমের সাদা অংশ ৩টি রসুন কুচি১ টেবিল চামচ মেয়োনিজ ২ টেবিল চামচ চিজ কিউব ২টি ক্রিম ১/৪ কাপ দুধ আধা কাপ লবণ স্বাদমতো চিনি সামান্য তেল বা মাখন পরিমাণমতো প্রস্তুত প্রণালি প্রথমে মাংস ভালোভাবে ধ

দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন, বাড়িতে যেভাবে তৈরি করবেন

গরম গরম, ঝাল-মসলার ঘ্রাণে ভরপুর দুবাইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড ইফা চিকেন (ইফা দেজাজ)। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই রেসিপিটি এখন অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

রাস্তায় দাঁড়িয়ে বানানো এই খাবারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সহজ প্রস্তুতি করা যায়। ঝলসানো মুরগির টুকরো যখন মিশে যায় মসলাদার ক্রিমি সসে, তখন তৈরি হয় এমন এক ফ্লেভার, যা একবার খেলে ভুলে থাকা কঠিন। কম সময়, কম ঝামেলা আর দারুণ স্বাদের এই ইফা চিকেন আপনি খুব সহজেই ঘরেই বানাতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক ইফা চিকেন বাড়িতে কীভাবে তৈরি করবেন-

jago

 উপকরণ

মেরিনেশনের জন্য-

  • মুরগির লেগ পিস/হাড়সহ মাংস আধা কেজি
  • টক দই ১ কাপ
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়া ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • চিনি আধা চা চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ

সাদা (হোয়াইট) সসের জন্য-

  • ডিমের সাদা অংশ ৩টি
  • রসুন কুচি১ টেবিল চামচ
  • মেয়োনিজ ২ টেবিল চামচ
  • চিজ কিউব ২টি
  • ক্রিম ১/৪ কাপ
  • দুধ আধা কাপ
  • লবণ স্বাদমতো
  • চিনি সামান্য
  • তেল বা মাখন পরিমাণমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর ছুরি দিয়ে হালকা করে কেটে নিন, যাতে মসলা ভেতরে ঢুকতে পারে। একটি পাত্রে দই ও সব মসলা একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার সেই মিশ্রণ মাংসে ভালোভাবে মেখে কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন।

প্রথমে মাংস ভালোভাবে পরিষ্কার করে তা ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিন, যাতে মসলা মাংসের ভেতরে যায়। এবার একটি পাত্রে দই এবং ম্যারিনেশনের সব মসলা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণ ভালোভাবে মাংসে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন ।

অন্যদিকে একটি ব্লেন্ডারে ডিমের সাদা অংশ, রসুন, চিজ, মেয়োনিজ, দুধ, লবণ ও অল্প চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর ক্রিম মিশিয়ে সসটি প্রস্তুত করুন। প্যানে তেল ও মাখন গরম করুন। মেরিনেট করা মাংস দিয়ে এপিঠ-ওপিঠ করে ভালোভাবে ভেজে নিন।

মাংস প্রায় ৮০% সেদ্ধ হয়ে এলে, এর উপর প্রস্তুত করা সাদা সস ঢেলে দিন। ঢেকে দিয়ে অল্প আঁচে ২-৩ মিনিট রান্না করুন, যতক্ষণ না সস ঘন হয়ে মাংসের সাথে মিশে যায়। হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow