দুরন্ত শৈশব ও প্রকৃতির আলিঙ্গন
শীতের এই সময়ে গ্রামীণ পরিবেশে শর্ষেখেত, হলুদ শর্ষে ফুলে ভরা বিস্তৃত মাঠ—গ্রামবাংলার এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। সকালের সূর্যের ছোঁয়ায় সোনালি রোদের আলো পেতে গ্রামের দামাল ছেলেরা ছুটে বেড়ায়। তাদের ছুটে বেড়ানোর সেই দৃশ্য দেখে চোখের সামনে ভেসে ওঠে শৈশবের রঙিন দিনগুলো। শৈশব মানে সবার জীবনের সোনালি অধ্যায়।