দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগিত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্য নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনী সাময়িকভাবে সব এএইচ-৬৪ অ্যাপাচি প্রশিক্ষণ ফ্লাইট স্থগিত করেছে। শনিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে সেনাবাহিনীর বরাতে বলা হয়, ফোর্ট হুডের কাছে চলতি সপ্তাহের শুরুতে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া পর্যন্ত অ্যাপাচি হেলিকপ্টারের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত থাকবে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলেছে, এএইচ-৬৪ অ্যাপাচি প্রশিক্ষণ ফ্লাইট কার্যক্রমে সাময়িক বিরতির নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। দুর্ঘটনার তদন্তে আর্মি কমব্যাট রেডিনেস সেন্টারের তদন্তকারীরা বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছেছেন। তারাই দুর্ঘটনার বিস্তারিত তদন্তের তদারকি করবেন। মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি একটি আক্রমণকারী হেলিকপ্টার, যাতে দুইজন ক্রু সদস্য থাকেন। পাইলট পেছনের আসনে এবং কো-পাইলট ও গানার সামনের অংশে অবস্থান করেন। ফোর্ট হুড কর্তৃপ

দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগিত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্য নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনী সাময়িকভাবে সব এএইচ-৬৪ অ্যাপাচি প্রশিক্ষণ ফ্লাইট স্থগিত করেছে। শনিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে সেনাবাহিনীর বরাতে বলা হয়, ফোর্ট হুডের কাছে চলতি সপ্তাহের শুরুতে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া পর্যন্ত অ্যাপাচি হেলিকপ্টারের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত থাকবে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলেছে, এএইচ-৬৪ অ্যাপাচি প্রশিক্ষণ ফ্লাইট কার্যক্রমে সাময়িক বিরতির নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। দুর্ঘটনার তদন্তে আর্মি কমব্যাট রেডিনেস সেন্টারের তদন্তকারীরা বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছেছেন। তারাই দুর্ঘটনার বিস্তারিত তদন্তের তদারকি করবেন। মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি একটি আক্রমণকারী হেলিকপ্টার, যাতে দুইজন ক্রু সদস্য থাকেন। পাইলট পেছনের আসনে এবং কো-পাইলট ও গানার সামনের অংশে অবস্থান করেন। ফোর্ট হুড কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই সেনাসদস্য হলেন ৩৪ বছর বয়সী চিফ ওয়ারেন্ট অফিসার-২ ডিওন্ট্রে হিউই এবং ২৫ বছর বয়সী ওয়ারেন্ট অফিসার শেঠ ওলমস্টেড। তারা ফোর্ট হুডে ১ম ক্যাভালরি ডিভিশনের ১ম ক্যাভালরি এভিয়েশন ব্রিগেডের ১ম ব্যাটালিয়ন, ২২৭তম এভিয়েশন রেজিমেন্টের ব্রাভো কোম্পানিতে দায়িত্ব পালন করছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow