দুর্দান্ত জয়ের পর প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত

কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাকে পরাজিত করতে নানা ষড়যন্ত্র করা হলেও শেষ পর্যন্ত জনগণের রায় সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন, আমাকে পরাজিত করতে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। এখানে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একজোট হয়েছিল। কিন্তু জনতার গণরায় এসব ষড়যন্ত্র রুখে দিয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে। তারপরও জনগণ কেন্দ্রে গিয়ে দলে দলে আমাকে ভোট দিয়েছেন। যারা কোনোদিন রাজনীতি করেনি, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, সেই তরুণরাও আমার জন্য রাজপথে নেমেছে। সমর্থকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজে অংশ নিয়েছেন। চাকরি থেকে ছুটি নিয়ে কাজ করেছেন। এমনকি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও দেশে এসে আমার পক্ষে কাজ করেছেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখেও অনেকে নির

দুর্দান্ত জয়ের পর প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত

কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাকে পরাজিত করতে নানা ষড়যন্ত্র করা হলেও শেষ পর্যন্ত জনগণের রায় সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন, আমাকে পরাজিত করতে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। এখানে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একজোট হয়েছিল। কিন্তু জনতার গণরায় এসব ষড়যন্ত্র রুখে দিয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে। তারপরও জনগণ কেন্দ্রে গিয়ে দলে দলে আমাকে ভোট দিয়েছেন। যারা কোনোদিন রাজনীতি করেনি, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, সেই তরুণরাও আমার জন্য রাজপথে নেমেছে।

সমর্থকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজে অংশ নিয়েছেন। চাকরি থেকে ছুটি নিয়ে কাজ করেছেন। এমনকি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও দেশে এসে আমার পক্ষে কাজ করেছেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখেও অনেকে নির্বাচনী প্রচারে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছেন, ক্ষমতা কোনো ব্যক্তি বা দলের হাতে নয়, ক্ষমতা জনতার হাতে। জনগণ তাদের ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে।

বিজয়ের পর দেবিদ্বার এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow