দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান ও খাম্বা চোররাই এখন দেশে হামলা চালাচ্ছে: ভিপি রিয়াজুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেছেন, অতীতে যারা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই এখন জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় সহিংসতা চালাচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) নির্বাচনী এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। রিয়াজুল ইসলাম বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বিগত সময়ে ব্যাংক লুট ও খাম্বা চুরির মাধ্যমে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। তারাই এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সাধারণ মানুষ ও নারীদের ওপর আঘাত করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী হলেও মা-বোনদের ওপর হামলা চালানো হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। রিয়াজুলের দাবি, নির্বাচনে জনগণের গণজোয়ার দেখে প্রতিপক্ষ গোষ্ঠী ভীত হয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও ভীতি ছড়াচ্ছে। বাগেরহাটের মোরেলগঞ্জ সদরে আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। অনুষ্ঠানে বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমসহ জেলা ও

দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান ও খাম্বা চোররাই এখন দেশে হামলা চালাচ্ছে: ভিপি রিয়াজুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেছেন, অতীতে যারা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই এখন জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় সহিংসতা চালাচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) নির্বাচনী এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিয়াজুল ইসলাম বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বিগত সময়ে ব্যাংক লুট ও খাম্বা চুরির মাধ্যমে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। তারাই এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সাধারণ মানুষ ও নারীদের ওপর আঘাত করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী হলেও মা-বোনদের ওপর হামলা চালানো হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। রিয়াজুলের দাবি, নির্বাচনে জনগণের গণজোয়ার দেখে প্রতিপক্ষ গোষ্ঠী ভীত হয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও ভীতি ছড়াচ্ছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ সদরে আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। অনুষ্ঠানে বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমসহ জেলা ও স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রতিশ্রুতি দেন, বিজয়ী হলে এই অঞ্চলকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা হবে। অনুষ্ঠান চলাকালে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের ৭৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow