দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নিজেদের ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ পরিচয় দেওয়া একটি সংগঠন। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে উপাচার্যের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও জুতা দিয়ে আঘাত করে প্রতীকী প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগে বিধিবহির্ভূত সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য জড়িত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। একই সঙ্গে উপাচার্যের সম্পদের উৎস তদন্তের দাবি জানান তারা। আরও পড়ুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিসি-কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদলের সমাবেশে রা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নিজেদের ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ পরিচয় দেওয়া একটি সংগঠন।
সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে উপাচার্যের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও জুতা দিয়ে আঘাত করে প্রতীকী প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগে বিধিবহির্ভূত সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য জড়িত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। একই সঙ্গে উপাচার্যের সম্পদের উৎস তদন্তের দাবি জানান তারা।
সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সভাপতি নুজরুল হুদা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। যারা অতীতে অনিয়ম ও বৈষম্যের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের কোনো অবস্থাতেই গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত নয়। দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলন চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপির সভাপতি সামসুল হোসেন মিলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন মাহিন/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
