দে লা ফুয়েন্তের চেয়ে ইতালির কাছে ১০ গুণ বেশি বেতন চাইলেন গার্দিওলা!
ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম বাসেক বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তবে স্প্যানিশ এই কোচের বিশাল অঙ্কের বেতন দাবি করাটা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতালির প্রভাবশালী সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, গার্দিওলা বছরে ২ কোটি ইউরো (প্রায় ২০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিক চেয়েছেন, যা ইতালির পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। গার্দিওলার দাবি মেনে নেওয়া হলে তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের কোচে পরিণত হবেন। বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তের বেতনের সঙ্গে তুলনা টানার পর। ইউরো ২০২৪, নেশনস লিগ এবং ২০২৬ বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ কোচ বছরে প্রায় ২০ লাখ ইউরো পারিশ্রমিক পান। অর্থাৎ, গার্দিওলার দাবি করা বেতন দে লা ফুয়েন্তের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। প্রতিবেদন অনুযায়ী, পেপ গার্দিওলাকে পেতে বিশেষ বেতন ছাড় দিতেও প্রস্তুত ইতালি ফুটবল ফেবডারেশন। সম্প্রতি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো নিজেই নিশ্চিত করেছেন, গার্দিওলা ইত
ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম বাসেক বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তবে স্প্যানিশ এই কোচের বিশাল অঙ্কের বেতন দাবি করাটা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতালির প্রভাবশালী সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, গার্দিওলা বছরে ২ কোটি ইউরো (প্রায় ২০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিক চেয়েছেন, যা ইতালির পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব।
গার্দিওলার দাবি মেনে নেওয়া হলে তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের কোচে পরিণত হবেন। বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তের বেতনের সঙ্গে তুলনা টানার পর। ইউরো ২০২৪, নেশনস লিগ এবং ২০২৬ বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ কোচ বছরে প্রায় ২০ লাখ ইউরো পারিশ্রমিক পান। অর্থাৎ, গার্দিওলার দাবি করা বেতন দে লা ফুয়েন্তের চেয়ে প্রায় ১০ গুণ বেশি।
প্রতিবেদন অনুযায়ী, পেপ গার্দিওলাকে পেতে বিশেষ বেতন ছাড় দিতেও প্রস্তুত ইতালি ফুটবল ফেবডারেশন। সম্প্রতি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো নিজেই নিশ্চিত করেছেন, গার্দিওলা ইতালির প্রধান কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন।
যদিও গার্দিওলাকে দলে টানতে বড় বাধা অর্থ। ইতালিয়ান ফুটবল বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবু বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ফেডারেশন সভাপতি।
‘স্বল্প ও মধ্যমেয়াদে আমাদের ব্যয় কমাতে হবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম করা যায়, আর বর্তমানে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, তার ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত হতে পারে’- বলেন তিনি।
বিশেষ বেতন ছাড় দিয়েও জাতীয় দলের প্রধান কোচের জন্য ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বার্ষিক বাজেট প্রায় ১ কোটি ইউরো। অর্থাৎ, গার্দিওলার দাবি ফেডারেশনের নির্ধারিত বাজেটের দ্বিগুণ।
সম্প্রতি বার্সেলোনায় ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং ফুটবল নির্বাহী লিওনার্দোর সঙ্গে গার্দিওলার বৈঠক হয় বলে জানা গেছে। সেখানে ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে বেতন সংক্রান্ত বিশাল ব্যবধানের কারণে আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
এদিকে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর গার্দিওলা এখন বিশ্রামে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দ্রুত কোনো নতুন দায়িত্ব নিতে আগ্রহী নন। তবে আলোচনা ইতিবাচক হলে আগামী সেপ্টেম্বরে শুরু হওয়া উয়েফা নেশনস লিগ থেকেই ইতালির কোচ হিসেবে অভিষেক হতে পারে তার।
তবে ইতালির ফুটবল অঙ্গনে গার্দিওলাকে নিয়ে সংশয়ও রয়েছে। শুধু আর্থিক কারণ নয়, অনেকেই মনে করছেন জাতীয় দলের দায়িত্ব একজন ইতালীয় কোচের হাতেই থাকা উচিত। ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিলিও ও প্রকাশ্যে এমন মত দিয়েছেন। তার আশা, শেষ পর্যন্ত ইতালিরই কোনো কোচকে বেছে নেবে ফেডারেশন।
গার্দিওলাকে পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় বিকল্প পরিকল্পনাও তৈরি করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রে পিরলো বর্তমানে বিকল্প তালিকায় সবচেয়ে এগিয়ে। এছাড়া সাবেক ইউরোজয়ী কোচ রবার্তো মানচিনি এবং অভিজ্ঞ কোচ আন্তোনিও কন্তের নামও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর ইতালির জাতীয় দলের নতুন যুগ শুরু করতে চাইছে ফেডারেশন। তবে সেই নতুন অধ্যায়ে গার্দিওলা থাকবেন, নাকি দায়িত্ব যাবে কোনো ইতালীয় কোচের হাতে—সেটিই এখন ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
আইএইচএস/
What's Your Reaction?