দেউলিয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন গোবিন্দর পরিবার

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে যে আর্থিক সংকটের গুঞ্জন ছড়িয়েছে তা যথেষ্ট আলোড়ন তৈরি করেছে। একটি সাধারণ ট্যাক্সিতে ভারতীয় এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করার কিছু ঘটনা থেকেই এই আলোচনা শুরু হয়। কিন্তু অভিনেতার ঘনিষ্ঠজনেরা এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। গোবিন্দের ভাগ্নে, বিনয় আনন্দ, স্পষ্টভাবে বলেছেন যে, দেউলিয়া হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানান, গোবিন্দ এখনও সুপারস্টার এবং যে কোনো পরিস্থিতি থেকে উল্লেখযোগ্য অর্থ আয়ের সামর্থ্য রাখেন। বিনয় উল্লেখ করেন, মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম যখন ১২–১৩ লাখ রুপি ছিল, তখন গোবিন্দ এক সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ৭০–৮০টির বেশি সফল ছবিতে অভিনয় করা এই অভিনেতার দেউলিয়া হওয়ার গুঞ্জনকে তিনি “হাস্যকর” বলে অভিহিত করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজা-র পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। মাঝে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও সেখানে খুব একটা সফল হননি। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও তাকে ঘিরে কৌতূহল কমেনি। পরিবারের দাবি,

দেউলিয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন গোবিন্দর পরিবার

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে যে আর্থিক সংকটের গুঞ্জন ছড়িয়েছে তা যথেষ্ট আলোড়ন তৈরি করেছে। একটি সাধারণ ট্যাক্সিতে ভারতীয় এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করার কিছু ঘটনা থেকেই এই আলোচনা শুরু হয়।

কিন্তু অভিনেতার ঘনিষ্ঠজনেরা এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। গোবিন্দের ভাগ্নে, বিনয় আনন্দ, স্পষ্টভাবে বলেছেন যে, দেউলিয়া হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানান, গোবিন্দ এখনও সুপারস্টার এবং যে কোনো পরিস্থিতি থেকে উল্লেখযোগ্য অর্থ আয়ের সামর্থ্য রাখেন।

বিনয় উল্লেখ করেন, মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম যখন ১২–১৩ লাখ রুপি ছিল, তখন গোবিন্দ এক সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ৭০–৮০টির বেশি সফল ছবিতে অভিনয় করা এই অভিনেতার দেউলিয়া হওয়ার গুঞ্জনকে তিনি “হাস্যকর” বলে অভিহিত করেন।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজা-র পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। মাঝে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও সেখানে খুব একটা সফল হননি। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও তাকে ঘিরে কৌতূহল কমেনি। পরিবারের দাবি, সব জল্পনার মাঝেও তিনি এখনো স্বচ্ছল ও সম্মানজনক জীবনই কাটাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow