দেখে নিন উজবেকিস্তান-কলম্বিয়ার শুরুর একাদশ

বিশ্বকাপের অভিষেক আসরে মাঠে নামতে যাচ্ছে এশিয়ার দল উজবেকিস্তান। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া নবম স্থলবেষ্টিত দেশ হিসেবে নাম লেখাবে তারা। আরও মজার বিষয় হলো, উজবেকিস্তানই হবে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্বিগুণ স্থলবেষ্টিত দেশ। অর্থাৎ দেশটির কোনো সমুদ্র উপকূল নেই, এমনকি এর প্রতিবেশী দেশগুলোরও কোনো সমুদ্র উপকূল নেই। ফলে সমুদ্রে পৌঁছাতে হলে অন্তত দুটি দেশের সীমানা অতিক্রম করতে হয়। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে মধ্য এশিয়ার এই দেশটি শুধু ফুটবল নয়, ভূগোলের ইতিহাসেও একটি অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সকাল ৮টায়। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে টানা নকআউট পর্বে উঠেছিল লাতিন দল কলম্বিয়া। তবে কোচ হোসেন প্যাকেরম্যান বিদায়ের পর দলটি দিক হারিয়ে ফেলে এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপেও জায়গা করে নিতে ব্যর্থ হয়। উজবেকিস্তান-কলম্বিয়া দুই দলই ম্যাচটির জন্য শক্তিশালী শুরুর একাদশ ঘোষণা করেছে। চলুন দেখে নিই দুই দলের একাদশ। উজবেকিস্তান একাদশ ইউসুপভ (গোলরক্ষক), খুসানভ, আশুরমাতভ, মজগোভয়ম, শুকুরভ, উরুনভ, নাসরুল্লায়েভ, শোমুরোদভ (অ

দেখে নিন উজবেকিস্তান-কলম্বিয়ার শুরুর একাদশ

বিশ্বকাপের অভিষেক আসরে মাঠে নামতে যাচ্ছে এশিয়ার দল উজবেকিস্তান। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া নবম স্থলবেষ্টিত দেশ হিসেবে নাম লেখাবে তারা।

আরও মজার বিষয় হলো, উজবেকিস্তানই হবে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্বিগুণ স্থলবেষ্টিত দেশ। অর্থাৎ দেশটির কোনো সমুদ্র উপকূল নেই, এমনকি এর প্রতিবেশী দেশগুলোরও কোনো সমুদ্র উপকূল নেই। ফলে সমুদ্রে পৌঁছাতে হলে অন্তত দুটি দেশের সীমানা অতিক্রম করতে হয়।

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে মধ্য এশিয়ার এই দেশটি শুধু ফুটবল নয়, ভূগোলের ইতিহাসেও একটি অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সকাল ৮টায়। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে টানা নকআউট পর্বে উঠেছিল লাতিন দল কলম্বিয়া। তবে কোচ হোসেন প্যাকেরম্যান বিদায়ের পর দলটি দিক হারিয়ে ফেলে এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপেও জায়গা করে নিতে ব্যর্থ হয়।

উজবেকিস্তান-কলম্বিয়া দুই দলই ম্যাচটির জন্য শক্তিশালী শুরুর একাদশ ঘোষণা করেছে। চলুন দেখে নিই দুই দলের একাদশ।

উজবেকিস্তান একাদশ

ইউসুপভ (গোলরক্ষক), খুসানভ, আশুরমাতভ, মজগোভয়ম, শুকুরভ, উরুনভ, নাসরুল্লায়েভ, শোমুরোদভ (অধিনায়ক), আব্দুল্লায়েভ, ফায়জুল্লায়েভ, কারিমভ।

কলম্বিয়া একাদশ

ভার্গাস, মুনিওজ, লুকুমি, দিয়াজ, রদ্রিগেজ (অধিনায়ক), আরিয়াস, পুয়ের্তা, লেরমা, মোহিকা, সানচেজ, সুয়ারেজ

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow