দেশবাসীকে আন্তর্জাতিক খতমে নবুওয়তের ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও দোয়া জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব জানান তিনি। মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া, আনুগত্য ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান কোরবানির আদর্শ মানবজাতির জন্য ঈমান, ধৈর্য ও আল্লাহভীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। তাই ঈদুল আজহার শিক্ষা কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের হিংসা, বিদ্বেষ, অহংকার ও লোভ-লালসাকে পরিত্যাগ করে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়াই এ ঈদের প্রকৃত তাৎপর্য। মহিউদ্দীন রাব্বানী আরও বলেন, ঈদুল আজহা সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজের বিত্তবানদের উচিত কোরবানির আনন্দ দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, যাতে ঈদের আনন্দ সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যায় এবং কেউ বঞ্চি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও দোয়া জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব জানান তিনি।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া, আনুগত্য ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান কোরবানির আদর্শ মানবজাতির জন্য ঈমান, ধৈর্য ও আল্লাহভীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। তাই ঈদুল আজহার শিক্ষা কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের হিংসা, বিদ্বেষ, অহংকার ও লোভ-লালসাকে পরিত্যাগ করে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়াই এ ঈদের প্রকৃত তাৎপর্য।
মহিউদ্দীন রাব্বানী আরও বলেন, ঈদুল আজহা সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজের বিত্তবানদের উচিত কোরবানির আনন্দ দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, যাতে ঈদের আনন্দ সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যায় এবং কেউ বঞ্চিত না থাকে।
মাওলানা মুহিউদ্দীন বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতন ও দুঃসময়ের পর দেশের মানুষ আজ নতুন প্রত্যাশা ও স্বস্তির আবহে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। তিনি শাপলা চত্বরের শহীদ আলেম-ওলামা, নবীপ্রেমিক তাওহিদী জনতা এবং বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী দমনপীড়নের শিকার নিহত ও আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ ও মজলুম পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাদের শান্তি, ধৈর্য ও কল্যাণ কামনা করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নারী ও শিশুদের নিরাপত্তা এবং ঈদযাত্রায় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
What's Your Reaction?