দেশীয় অস্ত্রসহ ২৬ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের সাঁড়াশি অভিযানে ২৬ জন রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে দা, কুড়াল, করাতসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একদল বনকর্মী এ অভিযান চালায়। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বন উজাড় করছে এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারই ধারাবাহিকতায় উখিয়া বন রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমান শাহিন ও ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের নেতৃত্বে একদল বনকর্মী রেঞ্জের সদর বনবিট, দোছড়ি বিট ও থাইংখালী বনবিটে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়। অভিযান চলাকালে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি গাছচোরদের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উখিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি চিকিৎসাধীন রয়েছে বলে বনবিভাগ জানায়। রেঞ্জ অফিসার মো. শাহিনুর রহমান শাহিন বলেন, আটককৃত ২৬ জন রোহিঙ্গা শ্রমিককে আইনি প্রক্রিয়া শেষে কুতুপালং ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করেছে।
কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের সাঁড়াশি অভিযানে ২৬ জন রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে দা, কুড়াল, করাতসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একদল বনকর্মী এ অভিযান চালায়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বন উজাড় করছে এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারই ধারাবাহিকতায় উখিয়া বন রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমান শাহিন ও ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের নেতৃত্বে একদল বনকর্মী রেঞ্জের সদর বনবিট, দোছড়ি বিট ও থাইংখালী বনবিটে সাঁড়াশি অভিযান চালায়।
অভিযানে ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়। অভিযান চলাকালে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি গাছচোরদের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উখিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি চিকিৎসাধীন রয়েছে বলে বনবিভাগ জানায়।
রেঞ্জ অফিসার মো. শাহিনুর রহমান শাহিন বলেন, আটককৃত ২৬ জন রোহিঙ্গা শ্রমিককে আইনি প্রক্রিয়া শেষে কুতুপালং ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করেছে।
What's Your Reaction?